স্পোর্টস

জার্মানিতে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

জার্মানিতে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

ফাইল ছবি

প্রথম রাউন্ড শেষে ৩৩তম স্থানে ছিলেন। দ্বিতীয় রাউন্ডেই দেখা মিলল অন্য এক সিদ্দিকুর রহমানের। জার্মানিতে যৌথভাবে তৃতীয় স্থানে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন দেশসেরা এই গলফার। অবশ্য বৃষ্টির বাগড়ায় এদিন আগেভাগেই খেলা থামাতে হয়।

হামবুর্গের গ্রিন ঈগল গলফ কোর্সে শুক্রবার পোরশে ইউরোপিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুর ৬টি বার্ডি ও ১টি বোগি করেছেন।

বৃষ্টি বিভ্রাটের আগে তার ১৮ হোলের খেলার মধ্যে শেষ হয়েছিল ১২ হোলের খেলা। তাতে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন সিদ্দিকুর।

বিষয়:সিদ্দিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…