চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হে উড়ন্ত হুইলচেয়ার, হে প্রাজ্ঞ আকাশ সমাধি, লেখা পাঠাও: শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
স্টিফেন হকিংস

ব্রিটিশ পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিং মারা গেছেন। বুধবার সকালে যুক্তরাজ্যের ক্যামব্রিজে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। এই প্রসঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন কলকাতার কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন-

‘আমি অনেকদিন পর্যন্ত ভাবতাম, স্টিফেন হকিং একজন কবি। চুপচাপ একটা নিচু শহর থেকে মহাকাশের দিকে তাকিয়ে থাকা একজন কবি, যার হাসি মোছাতে কোনও পরিচারিকা আসেননি। রাতের খাবারে তাঁর প্লেটে উঠে এসেছে নক্ষত্রখণ্ড কোনও, অথবা ছোট ছোট উল্কার সবজি।

আমি তখনও ভাবতাম, স্টিফেন হকিং একজন কবি। বিদেশের বইমেলাগুলোয় ওঁকে খুঁজতে গিয়ে বারবার পেয়েছি বৃষ্টি, অনিচ্ছুক ফায়ারপ্লেস এবং ঠাণ্ডা কফি। কেমব্রিজেও এমনকি, ওঁর ঠিকানা কেউ বলতে পারেনি। কেবল এক বাজিকর, মৃদু হেসে, ম্যাপের বদলে দিয়েছিল একখানা হাউই।

আমি তা সত্ত্বেও ভাবতাম, স্টিফেন হকিং একজন কবি। উলের গোল্লার মতো দেখতে পান পুঞ্জীভূত সময়কে, যা একদিন বুনতে বুনতেই শেষ হবে কোথাও। পোষা বেড়ালের মতোই দেখতে পান ছুটন্ত সময়কে, যার চাতুর্য রেশম দিয়ে তৈরি। আর আমাদের অসীম তুচ্ছতার কাব্যে টেনে আনেন অহেতুক সমীকরণ। নেহাত নতুন খাতা কেনা হয়নি বলে, শীতল সমুদ্রের ধারে কাটিয়ে আসেন ছুটি।

আমি এইসবের পরেও ভাবতাম, স্টিফেন হকিং একজন কবি। কল্পনাশক্তি মাধ্যাকর্ষণ মানে না, যেমন প্রেম মানে না ক্ষমতাকে। আর স্নান শেষে, তাঁর মাথা মুছিয়ে দেওয়া তোয়ালের গায়ে ফুটে ওঠে একে একে তারাদের নাম। আমি অনেকদিন পর্যন্ত ভাবতাম, স্টিফেন হকিং একজন কবি। পরে, অনেক পরে আমি বুঝতে পেরেছি, তিনি সত্যিই একজন কবি। হে উড়ন্ত হুইলচেয়ার, হে প্রাজ্ঞ আকাশ সমাধি, লেখা পাঠাও…’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: স্টিফেন হকিং
শেয়ারTweetPin2

সর্বশেষ

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT