চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার মহাখালীতে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

রাজধানীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত এসকেএস টাওয়ারে আগামী শনিবার থেকে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স, যেটি স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা।

১৯ অক্টোবর সন্ধ্যায় তারকাখচিত আয়োজনের মধ্যে সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন: নগরীর গুলশান, বনানী, বাড্ডা, মহাখালী, রামপুরাসহ ঢাকা উত্তরের সিনেপ্রেমিদের কাছে এ খবরটা নিঃসন্দেহে আনন্দের।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ম্যানেজার ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: এসকেএস টাওয়ারে মোট তিনটি হল থাকবে। যেখানে রোববার (২০ অক্টোবর) থেকে দর্শকরা সিনেমা দেখতে পারবেন।

পান্থপথের বসুন্ধরা সিটি ও ধানমন্ডির সীমান্ত সম্ভাভের পর এসকেএস টাওয়ারেও নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ সুবিধা থাকছে।

Reneta

তিনি বলেন: তিন ক্যাটাগরির আসন বিন্যাস থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি। বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকরা আরও আরামে সিনেমা উপভোগ করতে পারবেন।

নতুন সিনেপ্লেক্স চালু প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন: আমরা আরও অনেক দূর যেতে চাই। পর্যায়ক্রমে মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরো ২০টি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী ১০০টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।

দেশীয় দর্শকদের বিশ্বমানের সিনে থিয়েটার উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে সেখানে। অল্প কয়েক বছরেই সিনেমা প্রেমীদের প্রিয় নাম হয়ে ওঠে ‘স্টার সিনেপ্লেক্স’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT