চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে রেকর্ড গড়ল ‘পোড়ামন ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ঈদে যেসব ছবি মুক্তি পায় সেগুলো টেনেটুনে দুই থেকে তিন সপ্তাহ চলে, বড়জোড় চার সপ্তাহও চলে। অবশ্য শাকিব খানের ছবি হলে ভিন্ন ব্যাপার! কিন্তু দেশের বিলাসবহুল সিনেমা হল রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে দেশের ছবি একাধিক সপ্তাহ চলতে দেখা যায় কম।

তবে এবার ঘটেছে ব্যতিক্রম। সিয়াম-পূজা চেরি অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ গেল ঈদুল ফিতিরে মুক্তি পায়। এরপর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে যথাক্রমে ১১ ও ১০ সপ্তাহ চলছে। ঢালিউডে ঈদের ছবি হিসেবে ওই দুই সিনেমা হলের ইতিহাসে এটি রেকর্ড!

এর আগে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ স্টার সিনেপ্লেক্সে চলেছিল টানা ২৪ সপ্তাহ। দীপঙ্কর দীপন পরিচালিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ স্টার সিনেপ্লেক্সে একটানা ১১ সপ্তাহ প্রদর্শিত হয়েছিল। তবে ওই দুটি ছবির মুক্তির সময় ঈদ মৌসুম ছিল না। এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

Banglabid

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ কিংবা ‘আয়নাবাজি’ ছবির মুক্তির সময় ঈদ ছিল না। ঈদ ছাড়াই ছবিগুলো চলেছিল। কিন্তু ‘পোড়ামন ২’ ঈদে মুক্তি পাওয়া ছবি। আগামীকাল একটানা ১১ সপ্তাহ যাচ্ছে। বাংলা ছবির মধ্যে ‘পোড়ামন ২’-ই প্রথম ঈদের ছবি যেটা সিনেপ্লেক্সে টানা এতদিন চলছে।

স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা বলেন, ‘ঢাকা অ্যাটাক’, ‘আয়নাবাজি’র মতো ‘পোড়ামন ২’ দুই ঈদের মাঝামাঝি সময়ে ভালো চলছে। এ ছবি দর্শক দেখছে। এমনকি এবার ঈদেও সিনেপ্লেক্সে চলছে ‘পোড়ামন ২’।

শুধু স্টার সিনেপ্লেক্স নয়, খোঁজ নিয়ে জানা গেছে নগরীর ব্লকবাস্টারে টানা ঈদের ছবি হিসেবে টানা ১০ সপ্তাহ চলেছে ‘পোড়ামন ২’। গেল ঈদে মুক্তির পর থেকে এই ঈদ পর্যন্ত ব্লকবাস্টারে চলেছে ছবিটি। বিষয়টি জানিয়েছেন ব্লকবাস্টারের ম্যানেজার এ এইচ আহমেদ বি সরকার।

Reneta

তিনি বলেন, টানা ১০ সপ্তাহ পোড়ামন ২ চালিয়ে কর্তৃপক্ষ খুশি। এতদিন কোনো ঈদের ছবি এর আগে এখানে প্রদর্শিত হয়নি। এবার ঈদে ব্লক বাস্টারে পোড়ামন ২ নামিয়ে ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ প্রদর্শন করা হচ্ছে।

‘পোড়ামন ২’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, জাজের নির্মিত ছবিগুলো মধ্যে ‘পোড়ামন ২’-ই একমাত্র ছবি যেটা ঈদের সময় স্টার সিনেপ্লেক্স ও ব্লক বাস্টারের মতো প্রেক্ষাগৃহে এতদিন চলছে। এটা বাংলা ছবির জন্য নতুন রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াপূজা চেরিব্লকবাস্টারলিড বিনোদনসিনেমাসিনেমা হলসিয়াম আহমেদস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টি ছাড়লেন ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামী

পরবর্তী

গ্রেনেড হামলার খুনিদের বাঁচাতে বিএনপির অপচেষ্টা: তথ্যমন্ত্রী

পরবর্তী
ইনু

গ্রেনেড হামলার খুনিদের বাঁচাতে বিএনপির অপচেষ্টা: তথ্যমন্ত্রী

কোরবানির পশুর বর্জ্য অপসারণ

কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্ব কি শুধু সিটি কর্পোরেশনের?

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT