চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেছে ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’ এর নতুন ট্রেলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই

মুক্তির দুই মাস আগে দর্শকের সামনে দ্বিতীয় ট্রেলার নিয়ে হাজির হয়েছে স্টার ওয়ার্স সিরিজের নতুন সংযোজন ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’। ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত নির্মাতা রায়ান জনসনের পরিচালনায় এটি স্টার ওয়ার্সের পরিণতির ত্রয়ী চলচ্চিত্রের দ্বিতীয় নির্মাণ। প্রথম অংশ ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।

গত রাতে ইএসপিএন চ্যানেলে একটি ফুটবল ম্যাচ চলার বিরতিতে দুই মিনিট ৩৪ সেকেন্ডের এই ট্রেলার মুক্তি দেয় এর প্রযোজনা সংস্থা লুকাস ফিল্মস ও ওয়াল্ট ডিজনি মোশন স্টুডিওস। ট্রেলার এর পরপরই এই ছবির একটি পোস্টারও প্রকাশিত হয়েছে।

নতুন সিরিজে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, ক্যারি ফিশার, মার্ক হ্যামিল, ডেইজি রিডলি প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ ডিসেম্বরে মৃত্যুর আগে ক্যারি ফিশার প্রিন্সেস লেইয়া’র চরিত্রে ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’-এর জন্য শুটিং শেষ করে গিয়েছিলেন।

ট্রেলার নিয়ে এর মধ্যেই উচ্ছ্বসিত স্টার ওয়ার্সের ভক্তরা। তবে ছবির রহস্য আর নতুনত্ব ধরে রাখতে একবারে ডিসেম্বরে এর মুক্তির দিন পর্যন্ত দর্শকদের অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন পরিচালক রায়ান জনসন। বড়দিনের সময় ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’। ই-নিউজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোরে জঙ্গি আস্তানা: খাদিজাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

পরবর্তী

হ্যাকারদের দাবি মেনে নিলেই চরম বিপদ!

পরবর্তী
সাইবার হ্যাকিং ও নিরাপত্তা বিষয়ক ছবি, হ্যাকার হুড পরা অবস্থায় ল্যাপটপ ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাকারদের দাবি মেনে নিলেই চরম বিপদ!

বাংলাদেশ সরকার লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবদের জন্য বাবুর্চি ও প্রহরী বাবদ ৩২ হাজার টাকার নতুন সুবিধা

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT