চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্লিংয়ের মাইলফলক ছোঁয়ার দিনে ম্যানসিটির জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে রাহিম স্টার্লিংয়ের শত গোলের মাইলফলক ছোঁয়ার দিনে দারুণ জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে লিগ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারিয়েছে শিরোপাধারীরা। তাতেই আরও পোক্ত হয়েছে টেবিলের শীর্ষস্থান।

টেবিলের শীর্ষস্থান পোক্ত করা ম্যানসিটির সংগ্রহ ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট। প্রিমিয়ার লিগে জয়ের ধারাবাহিকতায় থাকা সিটি দুটি করে জয় ও ড্র, বাকি ১২ ম্যাচেই পূর্ণ পযেন্ট তুলেছে গার্দিওয়ালার শিষ্যরা। ১৬ ম্যাচে ১১ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। তিনে এক পয়েন্ট কম নিয়ে লিভারপুল। উলভারহ্যাম্পটন সমান ম্যাচে ৬ জয়ে সংগ্রহ করেছে ২১ পয়েন্ট।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচ থেকে এদিন একাদশে আটটি পরিবর্তন এনেছিলেন সিটির কোচ গার্দিওয়ালা। উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ শুরু করলেও শেষটা দারুণ ভাবে শেষ করে সিটি। যদিও একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা।

Banglabid

উলভসের বিপক্ষে ৭১ শতাংশ বল দখলে রেখে গোলে ১৮টি শট নেয় সিটি, লক্ষে ছিল ১০টি। বিপরীতে দুটি শটের একটি লক্ষ্যে রাখতে পারে উলভস।

প্রথমার্ধে বল দখলে অনেক এগিয়ে থাকলেও তেমন সুযোগ তৈরি করতে পারেনি সিটি। ২০তম মিনিটে কানসেলোর পাস ধরে ইলকাই গিনদোয়ানের শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় উলভারহ্যাম্পটন। ৩১ সেকেন্ডের মধ্যে দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেস। দশজনের দলে পরিণত হয় সফরকারীরা।

বিরতির পর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল সিটির। ৫৫ মিনিটে গিনদোয়ানের হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইন থেকে ক্লিয়ার করেন ইংলিশ ডিফেন্ডার কনর কোডি। ৬৩তম মিনিটে সিলভার ক্রস জোয়াও মৌতিনিয়োর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিতর্কিত মনে হলেও ভিএআর দেখে রেফারি সিদ্ধান্ত বহাল রাখেন।

Reneta

সফল স্পট-কিকে প্রিমিয়ার লিগে নিজের শততম গোলটি করেন স্টার্লিং। ইংলিশ ফুটবলার তার ৩০৪তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন।

পরে দুদল কয়েকবার আক্রমণে উঠলেও শেষটায় আর কোনো সাফল্য আসেনি। ম্যাচও শেষ হয়েছে স্টার্লিংয়ের পেনাল্টি থেকে নেওয়া গোলের ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিমিয়ার লিগম্যানসিটিরাহিম স্টার্লিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সা পুনর্গঠনের মন্ত্র জানেন জাভি

পরবর্তী

যোগ করা সময়ে চেলসির রোমাঞ্চকর জয়

পরবর্তী
চেলসি ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে, দর্শকরা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ করা সময়ে চেলসির রোমাঞ্চকর জয়

করোনাভাইরাস: বিশ্বজুড়ে ৫ হাজার ৪১৯ জনের মৃত্যু

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT