চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্কদের আবেদনে আতঙ্কিত ছিলেন আম্পায়াররা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের উত্তেজনা ছড়ানো ম্যাচটি শেষ হয়েও যেন হচ্ছে না শেষ! দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের উত্তাপ যে আরও কিছুদিন কথার লড়াই ছড়াবে সেটি সহজেই অনুমান করা যাচ্ছে। ম্যাচে অজিদের ‘মাত্রাতিরিক্ত’ আবেদনের ফলে আম্পায়ারদের বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত দিতে দেখা যায়। বাড়াবাড়ি রকমের উদযাপনের কারণে অস্ট্রেলিয়ানদের কড়া সমালোচনা করেছেন উইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং।

নটিংহ্যামশায়ারে ম্যাচে এক গেইলের বিপক্ষেই দুটি ভুল সিদ্ধান্ত দেন রেফারি। দুবারই রিভিউ নিয়ে বেঁচে যান ক্যরিবিয়ান তারকা। পরে যে বলটিতে আউট হন গেইল, সেটি নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।

হোল্ডিং মনে করেন, অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বাড়াবাড়ি রকমের আবেদন-উদযাপনের কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেছেন আম্পায়াররা।

‘আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু এই ম্যাচের আম্পায়ারিং অনেক জঘণ্য হয়েছে। এমনকি আমরা যখন খেলতাম তখনও নিয়ম এতো কঠোর ছিল না। আপনি একবার (ভুল আবেদন) করতে পারেন। আপনি দুবার, তিনবার, চারবার আম্পায়ারের কাছে আবেদন করতে পারেন না। এটি প্রথমবার দেখলাম।’

অস্ট্রেলিয়ার লাগাতার আবেদনের কারণেই বাজে আম্পায়ারিংয়ের দৃষ্টান্ত হয়ে থাকল নটিংহ্যামশায়ারের ম্যাচটি। হোল্ডিং অন্তত তেমনই মনে করছেন, ‘(অস্ট্রেলিয়ার লাগাতার আবেদনের কারণে) তারা (আম্পায়াররা) আতঙ্কিত হয়ে পড়ে। তার মানে তারা দুর্বল। এটি দুই আম্পায়ারেরই খুব বাজে আম্পায়ারিং।’

অনফিল্ড আম্পায়ার ছিলেন ক্রিস গাফানি ও রুচিরা পাল্লিয়াগুরুগে, দুজনেরই দুটি করে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। ফলে আম্পায়ারিং নিয়ে সমালোচনা হওয়াটা স্বাভাবিকই মনে হচ্ছে বিশ্লেষকদের কাছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্পায়ারবিশ্বকাপ-২০১৯স্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT