চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলে যেতে পারতাম না, খুনিরা সবখানে ফলো করতো: ববি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
Bangabandhu murder case discussion at Channel i Online event. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হবার পর ওইদিন পরিবারের বেঁচে যাওয়া অন্য সদস্যদের জন্য দিনগুলো কতটা কঠিন ছিলো, তা তুলে ধরে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বলেছেন: স্কুলে যেতে পারতাম না। খুনিরা সবখানে ফলো করতো। ওই সময় ১৫ আগস্ট-ইনডেমনিটি অর্ডিন্যান্স সম্পর্কে সকলকে গিয়ে গিয়ে জানাতে হতো। তবে আশার কথা হলো, এখন সময় বদলেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই)’ আয়োজিত ‘বঙ্গবন্ধু হত্যা মামলা: যাত্রা, অর্জন ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

১৫ আগস্ট মা-খালা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যায়। দেশে ফিরে আমাকে বনানীর একটি স্কুলে ভর্তি করা হলো। কেজি ওয়ান-কেজি টু। ওই সময় গুলো অনেক ইনজয় করতাম। কিন্তু একদিন মা এসে বললেন: তোমার স্কুল ভর্তি পরিবর্তন করতে হবে। আমি ছোটো ছিলাম। স্বাভাবই জিজ্ঞাসা করলাম কেনো?

কারণ তখন ছোটো ছিলাম, এখানে অনেক বন্ধু তৈরী হয়ে গেছে। আবার নতুন স্কুল! এখানকার বন্ধুদের ছেড়ে, আবার নতুন পরিবেশে!ঐ অল্প বয়সে যা হয় আর কি।

তখন মা আমাকে বললেন, এই স্কুলে খুনিদের ছেলে মেয়েরা ভর্তি হয়েছে। এই স্কুলে পড়া যাবে না। আমি খুব অবাক হতাম, খুনি-তাহলে তারা বাইরে ঘুরছে কিভাবে?

আমাদের পরিবার থেকে সব সময় ১৫ আগস্ট সম্পর্কে সব সময় স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। কোনো লুকোচুরি করা হয়নি। তখন জানতে পারলাম ইনডেমনিটি অর্ডিন্যান্সের কথা।

Reneta

জানার পর আমরা সবাইকে গিয়ে গিয়ে বলতাম ১৫ আগস্ট কি হয়েছিলো। ইনডেমনিটি অর্ডিন্যান্স কি। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। সবাই জানে, ১৫ আগস্ট কি হয়েছিলো। এমনকি  অফিসে বসে আছি একজন রিসার্স করে এসে জানালো-জানেন, আপনার নানা কি বলেছিলেন। আমি নতুন করে জানতে পারছি।  এসব সিআরআই’র কল্যাণে।

খুনিরা স্কুল থেকে আমাদের ফলো করতে শুরু করলো। মা সিদ্ধান্ত নিলেন আমাকে আবারও দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার। স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা আর কত দিন। আপনারা তো জানেন আমার মা-খালারা তাদের জীবন নিয়ে কখনও ভীত ছিলেন না। কিন্তু, আমাদের নিয়ে তারা চিন্তিত ছিলেন।

১৯৯৩তে আমি আবার দেশে ফিরে আসি। তখনও বয়স খুব একটা বেশি না। ১২ কি ১৩। তখন গিয়ে গিয়ে সকলকে ১৫ আগস্ট সম্পর্কে জানাতে হতো। এখন সময় বদলেছে। সকলেই ১৫ আগস্ট কি হয়েছিলো জানে। ইনডেমনিটি অর্ডিন্যান্স সম্পর্কে জানে।

তরুণ প্রজন্মকে জানানোর দায়িত্বটা তারপরও রয়ে গেছে। সে দায়িত্বটা আমাদের। আজকের আলোচক প্যানেলে যারা ছিলেন তাদের অনেকেই বঙ্গবন্ধুকে দেখেছেন। আমরা যারা বঙ্গবন্ধুকে দেখি নাই, তাদেরও দায়িত্ব রয়েছে যারা ৭১-৭৫ দেখেছেন তাদের কাছ থেকে জেনে তরুণ প্রজন্মকে জানানো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ববি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোববার বন্যাকবলিত দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

রোনালদোর জন্য আবার আপিল করবে রিয়াল

পরবর্তী
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর জন্য আবার আপিল করবে রিয়াল

সোমবার পূর্ণগ্রাস সূর্য গ্রহণ: বাংলাদেশ থেকে দেখা যাবে না

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT