চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলে মুছে দেওয়া বীরশ্রেষ্ঠর ছবি আঁকা হবে অন্য দেয়ালে

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৭:৪৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
জনপদ, সিলেট
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘এলাকাবাসীর’ দাবির মুখে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে আঁকা সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি মুছে দেয়ার পর সেটি নতুন করে আঁকা হবে স্কুলের অন্য দেয়ালে।

বিয়ানীবাজারের সহকারি কমিশনার ভূমি মো. মেহেদি হাসান বলেন, বিষয়টি খুবই সেন্সিটিভ। কিন্তু এই এলাকায় আর কোনো জানাজার স্থান নেই। এই একটি জায়গাই। সমস্যা সমাধানে খুব দ্রুতই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই ব্যাপারে ব্যবস্থা নিতে।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার মাসুম মিয়া বলেন, এই এলাকায় জানাজার কোনো জায়গা নেই। তাই এলাকাবাসীর চাওয়া স্কুল কর্তৃপক্ষ যেন, সেখান থেকে প্রতিকৃতিগুলো সরিয়ে নেয়। তবে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধকে জানাটাও জরুরি। সেজন্য এই ছবিগুলোকে সরিয়ে দেয়ালের নিচে দিকে আঁকতে বলা হয়েছে। তাহলে সেভাবে আর জানাজায় কোনো সমস্যা থাকবে না।

স্কুল প্রাঙ্গণে জানাজার সময় মুখ করে দাঁড়ানো দেয়ালে আঁকা বীরশ্রেষ্ঠর ছবিগুলো আবার দুই এক দিনের মধ্যেই অন্য দেয়ালে এঁকে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সেখানে সাত বীরশ্রেষ্ঠর সঙ্গে এই এলাকার শহীদদের ছবি আঁকারও কথা ভাবনায় রয়েছে। এখানে আরো অনেক স্কুলেই বেশ কিছু ছবি আঁকা আছে।

‘এক স্কুলের পঞ্চম শ্রেণীর ক্লাসরুমের নাম রোকেয়া কক্ষ। সেখানে তার ছবি আঁকা রয়েছে, রয়েছে পরিচিতি। গজারাই প্রাথমিক বিদ্যালয়েও ক্লাসরুমের ভেতরে রয়েছে অনেক ছবি। কিন্তু এলাকায় জানাজার আর কোনো জায়গা না থাকায় এই চাওয়ার কথা জানিয়েছেন এলাকাবাসী। পরে সেটি বিবেচনা করে দেখা হয়েছে।’

এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য লুৎফর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন যে সমাধান আনা হচ্ছে তাতে যেমন জানাজায় কোনো সমস্যা হবে না তেমনই শিক্ষার্থীদেরও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাশোনায় কোনো বাধার সৃষ্টি হবে না।

Reneta

‘দেয়ালের নিচের দিকে আঁকা হলে ছবি দেখে যেমন শিক্ষার্থীরা শিখতে পারবে তেমনই জানাজার সময়ে সেটা দেখাও যাবে না। ফলে জানাজা পরতে সমস্যা হবে না। এলাকায় জানাজার জন্য আর কোনো জায়গা না থাকায় এই সমস্যার তৈরি হয়েছে।’

এই ডিসেম্বর মাসেই সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি আঁকানো হয়। কিন্তু এলাকায় আর কোনো জানাজার স্থান না থাকায় এলাকাবাসীর দাবির মুখে আবার সেটি সাদা রঙ দিয়ে মুছে দেওয়া হয়। সেটা নিয়েই পরবর্তীতে শুরু হয় আলোচনা সমালোচনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বীরশ্রেষ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ক্যাব্রালের গোলটি বিশ্বকাপের সেরা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬

জুলাই ২৪: গণ‌অভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত: ভারপ্রাপ্ত স্পিকার

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT