চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলে ঝরে পড়া মেয়ে থেকে দেশের প্রথম নারী প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৬
নারী
A A

১৫ বছর বয়সে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু শ্রমকে কাজে লাগিয়ে এখন তিনিই দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হওয়ার সম্মান পেলেন!

সুজান কিয়েফেল নামের এই মানুষটিকে মঙ্গলবার অস্ট্রেলিয়ার হাইকোর্টের ১৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই নিয়োগ ঘোষণা দিয়ে বলেন, বিচারপতি কিয়েফেলের জীবনকাহিনী ‘এক অনুপ্রেরণা’।

কিশোর বয়সে অর্থের জন্য স্কুল ছাড়লেও সবসময়ই এজন্য আফসোস করতেন সুজান। কিন্তু কোনো উপায় ছিল না তার। তাই স্কুল থেকে বেরিয়ে আসার কিছুদিনের মধ্যেই ব্রিসবেন ল’ ফার্মে রিসেপশনিস্টের চাকরি জুটিয়ে নেন তিনি। এরপর সুযোগ বুঝে কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে হাই স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেন।

পরীক্ষা পাসের পর সুজান একটি প্রতিষ্ঠানে আইন বিষয়ক কেরানি হিসেবে যোগ দেন। একই সঙ্গে রাতের ক্লাসে আইন বিষয়ে ডিগ্রি নেয়ার জন্য লেখাপড়া চালাতে থাকেন।

কুইন্সল্যান্ডের অধিবাসী সুজান কিয়েফেল ১৯৭৫ সালে বার-এ আইনজীবী হিসেবে যোগদান করেন। এরপর থেকে শুধুই এগিয়ে চলা। আর সেই সফল, উজ্জ্বল ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ সুজান পেলেন প্রধান বিচারপতির সম্মান।

শুধু প্রধান বিচারপতি নয়, কঠোর অতীত জীবন পার করে অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে সুজানের নিয়োগ পাওয়াকে দেশ এবং এর আইন ব্যবস্থার জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছে অস্ট্রেলিয়ার ল’ কাউন্সিল। প্রধান বিচারপতি হওয়ার আগে থেকেই আইন পেশায় আসা নারীদের জন্য সুজান পথপ্রদর্শক ছিলেন বলে মন্তব্য করেন কাউন্সিলের প্রেসিডেন্ট স্টুয়ার্ট ক্লার্ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT