চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলছাত্র বাদল হত্যা: পলাতক দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

দুই দশক আগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্কুলছাত্র বাদল হত্যা মামলায় পলাতক দুই আসামির মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। তবে হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন কারদণ্ডাদেশ পাওয়া দুই আসামি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়।

এর আগে ২০১৪ সালের ৯ মার্চ বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত মোরেলগঞ্জ উপজেলার বহর বুনিয়া গ্রামের মৃত মতু হাওলাদারের ছেলে ফুল মিয়া হাওলাদার ও একই গ্রামের মফেজ মল্লিকের ছেলে শহিদুল মল্লিককে ফাঁসির রায় দেন। আর যাবজ্জীবন কারাদণ্ড দেন বহর বুনিয়া গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে মনিরুজ্জামান ওরফে মনিরুল হাওলাদার ও মৃত আবদুল আজিজ হাওলাদারের ছেলে আলী আকবর হাওলাদারকে।

আজ হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামি মনিরুজ্জামানের পক্ষে ছিলেন মোহাম্মদ রেজাউল কবির খান। পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শফিকুল ইসলাম বাবুল।

আজ হাইকোর্টের রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, ‘বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে হাইকোর্টের রায়ে। তবে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। মৃত্যুদণ্ড বহাল থাকা দুইজন পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহর বুনিয়া গ্রামে ১৯৯৮ সালের ৪ ফেব্রুয়ারি ভোর রাতে আসামি ফুল মিয়া হাওলাদারসহ দুই-তিনজন দুর্বৃত্ত প্রতিবেশী এলাল উদ্দিনের বাড়িতে যান। এ সময় আসামি ফুল মিয়া এলাল উদ্দিনের স্কুলপড়ুয়া ছেলে বাদলের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। ধস্তাধস্তির শব্দ পেয়ে বাদলের বাবা এলাল ও তার মাতানজিরা বেগমের ঘুম ভেঙে যায়। এরপর বাদলের ঘরে গিয়ে খাটের ওপর লাশ পড়ে থাকতে দেখেন। আসামি ফুল মিয়ার সঙ্গে এলাল উদ্দিনের জমি নিয়ে বিরোধ ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছ। ঘটনার দিন বিকেলে এলাল উদ্দিন বাদি হয়ে ফুল মিয়াসহ চারজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

২০০১ সালের ১৯ মার্চ দ্বিতীয় দফায় ফুল মিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয় তদন্তকারী কর্মকর্তা। পরে মামলার বিচার শেষে ২০১৪ সালের ৯ মার্চ রায় ঘোষণা করে আদালত। নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশের অনুমোদনের আবেদন) হাইকোর্টে আসে। একই সঙ্গে যাবজ্জীবন পাওয়া মনিরুজ্জামান ফৌজদারি আপিল করেন। সেসবের উপর শুনানি শেষ হলে বুধবার রায় দেন হাইকোর্ট।

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্যোগ-দুর্ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পরবর্তী

রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিনামূল্যে সিনেপ্লেক্সে বসে চলচ্চিত্র দেখার সুযোগ

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT