অপরাধ

স্কুলছাত্রী মুন্নীর ‘হত্যাকারী’ ইয়াহিয়া গ্রেপ্তার

আটক ইয়াহিয়া, পুলিশ সদস্যদের সঙ্গে স্কুলছাত্রী মুন্নীর হত্যাকারীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে ইয়াহিয়া, স্কুলছাত্রী মুন্নীর হত্যাকারীর গ্রেপ্তারি অভিযান চলাকালে তোলা ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বহুল আলোচিত স্কুলছাত্রী মুন্নীর হত্যাকারী ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো: হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেটের জালালাবাদ থানার মাসুকপুর এলাকার একটি বাড়ি থেকে থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারি পরিদর্শক সিকান্দার আলী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইয়াহিয়া বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।’

১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে মুন্নীদের বাসায় ঢুকে তার মায়ের সামনেই মুন্নীকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটে ইয়াহিয়া।

মুন্নী দিরাই উপজেলার নগদীপুর গ্রামের ইতালী প্রবাসী হিফজুর রহমানের মেয়ে। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো তার।

চ্যানেল আই অনলাইন: মুন্নী হত্যাকাণ্ডে ইয়াহিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ পুলিশ জানায়, মুন্নীর মা রাহেলা খাতুন সে সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ইয়াহিয়া। ঘটনার সময় ঘাতকের সাথে থাকা চার সহযোগী দুই মোটরসাইকেল নিয়ে নিচতলায় অবস্থান করছিল।

ইয়াহিয়ার বাড়ি উপজেলার সাকিতপুর গ্রামে। তার পিতার নাম জামাল সরদার। ইয়াহিয়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহেল মিয়ার হয়ে মিছিল মিটিং করতো।

ঘটনার পর ১৮ ডিসেম্বর বাদী হয়ে ইয়াহিয়া ও তানভীরের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন রাহেলা খাতুন। মামলার পরপরই তানভীরকে আটক করে পুলিশ।

বিষয়:গ্রেপ্তার মুন্নী সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…