চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপীড়নের বিচার না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যায় গ্রেপ্তার ১৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২০, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহীতে স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

পরিবারের অভিযোগ, রাজশাহীর মোহনপুরে বখাটেদের উৎপাতে অতিষ্ট হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই শিক্ষার্থী। গত বৃহস্পতিবার দুপুরের পর নিজ ঘরেই গলায় ফাঁস দেয় সে।

আত্মহত্যার আগে একটি চিরকুটে লিখে গেছে নিপীড়নের বিচার না পাওয়ার কথা।

পরিবারের অভিযোগ, পাশের বাড়ির মুকুল নামে এক যুবক দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল বর্ষাকে।

পরিবারের লোকজনসহ স্থানীয়দের দাবি, অভিযুক্তরা যাতে কোনোভাবেই ছাড়া না পায়।

জানা যায়, ২৩ এপ্রিল বিকেলে সহপাঠী এক ছাত্রীর সঙ্গে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় বর্ষা। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয় তাকে।

পরিবারের অভিযোগ, ওই সহপাঠীর সহযোগিতায় অপহরণের পর বর্ষার ওপর নির্যাতন চালিয়েছিল মুকুল। বখাটে মুকুলে বিরুদ্ধে আগেই অভিযোগ করেছিল বর্ষার পরিবার।

রাজশাহী জেলা পুলিশ সুপার জানিয়েছেন: বর্ষা অপহরণ ও আত্মহত্যায় প্ররোচনা করার অভিযোগে মুকুলসহ ১৩ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে। ৭ জনের রিমান্ডের আবেদন করেছে ডিবি পুলিশ।

এ বিষয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের গাফিলতি তদন্তে পাওয়া যায়, তবে সাথে সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

ট্যাগ: আত্মহত্যারাজশাহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে ফলের বাজার নজরদারির নির্দেশ

পরবর্তী

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

পরবর্তী

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

চার কাজে জেনে নিন আপনি কতটুকু সুস্থ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT