চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌরভ নিখোঁজ: পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, তার মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) নিখোঁজের ঘটনায় সূত্রপাতগুলো সম্পূর্ণ অবহেলা করা হয়েছে।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রশ্ন তিনি রেখেছেন, পরিবারের পক্ষ থেকে অপহরণের বিবরণ দেয়ার পরও কেন বিভাগীয় তদন্ত শুরু হয়নি? কেন পরিবারের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে না?

বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন সোহেল তাজ। এসময় তিনি এসব  কথা বলেন।

তিনি বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। সুতরাং এ ধরনের ঘটনা কিভাবে তদন্ত করতে হয় সে সম্পর্কে ওয়াকিফহাল।

সোহেল তাজ বলেন, এ ধরণের ঘটনায় সাধারণত দু’টি বিষয় খুব গুরত্বপূর্ণ।
১। অপহৃতকে জীবত বা মৃত অবস্থায় উদ্ধার করার অভিযান।
২। পরিবার যে অভিযোগগুলো করেছে তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগের বিবরণ দেয়া হয়েছে তা খতিয়ে দেখতে হবে।আমরা বলেছি ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে বনানী থানায় সৌরভকে ডেকে পাঠানো হয়। ১৬ মে মোবাইল ট্র্যাকার দিয়ে সবার সামনে বাসা থেকে তাকে আটক করা হয়। সর্বশেষ তাকে চট্টগ্রামে দেখা যায়।

Reneta

‘আমার প্রশ্ন হলো ওই থানায় বা যারা সৌরভকে আটককরে নিয়ে গেল তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বা পুলিশি তদন্তের পরিপ্রেক্ষিতে সেই জায়গুলোতে কি আপনারা তদন্ত করেছেন? কেন বিভাগীয় তদন্ত শুরু করা হয়নি? যারা দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কেন এই প্রশ্নটা করছেন না?’, বলেন সোহেল তাজ।

তিনি বলেন, সৌরভ একটি ভালো ছেলে, অসুস্থ বাবা-মাকে স্কুলে চাকরি করে সাহায্য করেছে। ও আর দশটা সাধারণ মানুষের মতোই সাধারণ।

তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌরভকে উদ্ধার করার। আমরা আর কিছু চাই না, আমরা জীবিত অবস্থায় সৌরভকে ফিরে পেতে চাই, প্রয়োজনে আমার কোনো সাহায্য লাগলে আমি দিতে প্রস্তুত।

এর আগে বুধবার বেলা বারোটার দিকে ফেসবুক লাইভে এসে সোহেল তাজ বলেন, নিখোঁজ ভাগ্নের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার বাবা-মায়ের কাছে কল এসেছিল।

সোহেল তাজ জানান: মঙ্গলবার দিবাগত রাতে সৌরভের নম্বর থেকে হোয়াটস অ্যাপে কল এসেছে তার বাবা-মায়ের কাছে। এছাড়াও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কী কী কথা হয়েছে সেসব নিয়েও সৌরভের বাবা-মার সঙ্গে কথা বলেন তিনি।

পুলিশকে বিষয়টি জানিয়েছে সোহেল তাজের পরিবার। প্রযুক্তি ব্যবহার করে পাঁচলাইশ থানা পুলিশ, ডিসি নর্থ, ডিসি কাউন্টার টেররিজম ইউনিট আশ্বস্ত করেছেন নম্বরটি ট্রেস করার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT