চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌরভকে গুলির ঘটনায় এমপি লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:১২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

শিশু শাহাদাত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধা-১
(সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। অভিযোগপত্র গ্রহণ করে আদালত মামলাটির পরবর্তী দিন ধার্য করেছেন ১৫ মে। একই সঙ্গে এমপি লিটনের স্থায়ী জামিনও মঞ্জুর করেন।

রোববার গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউসুব অভিযোগপত্র গ্রহণ করেন। 

এমপি লিটনের আইনজীবী এ্যাড. সিরাজুল ইসলাম বাবু জানান, ষষ্ঠ দফায় ১০ এপ্রিল পর্যন্ত এমপি লিটন অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন। রোববার দুপুরে সপ্তম বারের মতো আদালতে স্থায়ী জামিনের আবেদন করা হয়। পরে বিচারক শুনানী শেষে এমপি লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেন।

গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর (জিআরও) মো. এনামুল হক বলেন, এমপি লিটন তার আইনজীবীর মাধ্যমে স্ব-শরীরে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করে। পরে বিচারক শুনানী শেষে স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন। 

তিনি আরও বলেন, পুলিশ রোববার সকালে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। মামলার পরবর্তী ধার্য তারিখ রয়েছে ১৫ মে।

সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের পিস্তুলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। 

Reneta

সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ২৪ দিন চিকিৎসা নিয়ে ২৬ অক্টোবর বাড়ি ফেরে। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। 

গত ১৫ অক্টোবর থেকে এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমপিগুলিপিস্তলসুন্দরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT