চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-মুমিনুলে উড়ল গাজী গ্রুপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০৭, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সৌম্য সরকার খেললেন ৫৩ রানের দারুণ এক ইনিংস। মুমিনুল হকের ব্যাটে এলো ৩৪। দ্বিতীয় উইকেটে দুই বাঁহাতির ৮২ রানের জুটিতে সহজেই জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে গাজী। ১৩৩ রানের সহজ লক্ষ্য তারা টপকায় ১৩ বল আগে মাত্র ৩ উইকেট হারিয়ে।

গাজীর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ ও ইয়াসির আলি ১৩ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ ও কাজী অনিক নিয়েছেন একটি করে উইকেট।

সৌম্যর ৪৩ বলের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। মুমিনুল ৩৪ রানের ইনিংসটি খেলেন ২৯ বলে। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছয়ের মার।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে রূপগঞ্জ। মেহেদী মারুফ ২৪ ও সোহাগ গাজী করেন ২১ রান।

মেহেদী হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহমুদউল্লাহ দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন নাসুম আহমেদ।

Reneta

অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

সাইফ হাসানের ৫০, ফজলে মাহমুদের ৪১ ও ফরহাদ রেজার ১১ বলে ২৭ রানের দারুণ ফিনিশিংয়ে ২ বল হাতে রেখে ১৬৩ রানের লক্ষ্য তাড়া করে দোলেশ্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ ক্রিকেটার্সবঙ্গবন্ধু ডিপিএল-২০২১মুমিনুললিজেন্ডস অব রূপগঞ্জলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT