চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য ঝড়ের পরও হারল কুমিল্লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন সৌম্য সরকার। কিন্তু তার ঝড়ের পরও জিততে পারল না তার দল কুমিল্লা ওয়ারিয়র্স। অপরাজিত ৮৮ রানের মারকাটারি ইনিংস খেলেন জাতীয় দলের এই ওপেনার। কিন্তু বাকীদের ব্যর্থতার কারণে রাজশাহী রয়্যালসের কাছে ১৫ রানে হারতে হয় কুমিল্লাকে।

১৯১ রানের বিশাল টার্গেট তাড়ায় নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় কুমিল্লা। ফিরে যান রবিউল ইসলাম রবি (১২)। অপর ওপেনার ভ্যান জিল ২৩ বলে ২১ করে শোয়েব মালিকের বলে বোল্ড হয়ে যান। ডেভিড মালান আউট হন ৩ রানে। এরপর শুরু হয় সৌম্য সরকারের ঝড়। চার নম্বরে নেমে ৪৮ বলে ৫ চার ৬ ছক্কায় খেলেন ৮৮ রানের ইনিংস। তাকে বেশ কিছুক্ষণ সঙ্গ দেন সাব্বির রহমান (২৫)। কিন্তু কেউ সৌম্যর মতো ঝলসে উঠতে না পারায় এই বড় স্কোর তাড়া করে জেতা সম্ভব হয়নি কুমিল্লার। তাদের ইনিংস থামে ১৭৫ রানে।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯০ রান তোলে রাজশাহী রয়্যালস। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগান দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। পাওয়ার-প্লেতে এই দুই তরুণের ব্যাট থেকে আসে ৫৬ রান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে বিচ্ছিন্ন হন তারা।

কুমিল্লার স্পিনার সানজামুলের বলে আউট হন হওয়ার আগে ১৯ বলে ২চার ১ ছক্কায় ২৪ রান করেন লিটন। অন্যদিকে নিজের ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন মারমুখী মেজাজে থাকা আফিফ। কিন্তু ব্যক্তিগত ৪৩ রানে কুমিল্লার মিডিয়াম পেসার সৌম্য সরকারের বলে আউট হন তিনি। তার ৩০ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিল।

আফিফের বিদায়ে উইকেটে গিয়ে ব্যক্তিগত ১০ রানেই থামেন ইংল্যান্ডের রবি বোপারা। তার আউটের পর ক্রিজে পাকিস্তানের শোয়েব মালিকের সঙ্গী হন অধিনায়ক ওয়েষ্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। তখন ইনিংসের ৭ ওভার বাকী ছিলো। বাকী ৪২ বলে ৮৪ রান যোগ করেন মালিক ও রাসেল। ইনিংসের শেষ বলে আউট হন মালিক। হাফ সেঞ্চুরি তুলে ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন মালিক। আর ২১ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৩৭* রান করেন রাসেল। কুমিল্লার মুজিব-সানজামুল ও সৌম্য ১টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএললিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT