ক্রিকেট

সৌম্যর ব্যাটে জিতল মোহামেডান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, বাংলাদেশ ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিরোপা প্রত্যাশাী মোহামেডানের শুরুটা হয়েছিল হতাশাজনক হারে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে সৌম্য সরকারের ৫৯ রানের অপরাজিত ইনিংসে।

শনিবার মিরপুরে মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। ১৪৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে বসে সাদা-কালোরা। তবে চার নম্বরে নামা সৌম্য হাল ধরায় খুব বেগ পেতে হয়নি জয়ের দেখা পেতে। এ বাঁহাতি ১০০ বলে ৫৯ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। তার ইনিংসে চারের মার মাত্র দুটি।

ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৬ ও আরিফুল ইসলাম করেন ৩০ রান। খেলাঘরের হোসেন আলি ও মাসুম খান দুটি করে উইকেট নেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডানের স্পিন জাদুতে ৪৯ ওভারে দেড়শর আগেই গুটিয়ে যায় খেলাঘর। অধিনায়ক নাদিফ চৌধুরী ৩৩ ও ইফতেখার সাজ্জাদ করেন ২৪ রান।

বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ১০ ওভারে মাত্র ১৮ রান খরচায় তুলে নেন চার উইকেট। হন ম্যাচের সেরা খেলোয়াড়। পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ১০ ওভারে ২৪ রানে নেন তিন উইকেট। তবে ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি। আউট হন প্রথম বলেই।

বিষয়:ঢাকা প্রিমিয়ার লিগ-২০২২ মোহামেডান সৌম্য হাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…