ক্রিকেট

সৌম্যর উজ্জ্বল দিনে আভিস্কা-চামিকার ব্যাটে জিতল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, বাংলাদেশি ক্রিকেটাররা ব্যর্থ হয়ে মাঠে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলেননি চোটের কারণে, মোস্তাফিজুর রহমান ছিলেন বিশ্রামে, সাকিব আল হাসানের আইপিএল মিশন শেষ হয়নি এখনো। দলের সেরা তিন ক্রিকেটারকে ছাড়াই টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ।

জয়ের দারুণ সুযোগ তৈরি করলেও আভিস্কা ফার্নান্দোর প্রতিরোধের পর অপরাজিত ফিফটিতে সহজেই ৪ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ৭৯ রানে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সপ্তম উইকেট জুটি তাদের নিয়ে যায় জয়ের ঠিকানায়।

বাংলাদেশের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে লঙ্কানরা পৌঁছায় ৩ বল হাতে রেখে। চামিকা করুনারত্নে ২৫ বলে ২৯ ও ফার্নান্দো ৪২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। দিনেশ চান্দিমাল করেন ১৩ রান।

ব্যাট হাতে ৩৪ রানের পর দুই উইকেট নিয়ে সৌম্য সরকার দারুণ প্রস্তুতি সেরেছেন। তাসকিন আহমেদে, শরিফুল ইসলাম, মেহেদী হাসান একটি করে উইকেট নেন।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান। সর্বোচ্চ রান আসে সৌম্যর ব্যাটেই।

লিটন দাস ও নাঈম শেখের ২৫ বলের উদ্বোধনী জুটিতে ওঠে ৩১ রান। ১৪ বলে ১৬ করে লিটন ফিরলে ভাঙে জুটি। দুইঅঙ্ক পার করে থিতু হলেও ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল দুশমন্ত চামিরা। ডানহাতি পেসার ১৭ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট।

বিষয়:২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ টিম টাইগার্স প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ মাহমুদউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…