চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি সফরে চুল না ঢাকায় মিশেলকে ট্রাম্প তিরস্কার করলেও স্কার্ফবিহীন মেলানিয়া-ইভানকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২২, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিলেন সৌদি আরবকে – যা বিশ্বজুড়ে মুসলিমদের জন্য পবিত্রতম এক দেশ। অথচ এই ইসলাম আর সৌদি আরবকে নিয়ে নানা ধরণের মন্তব্য করে বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি।

ট্রাম্পের অভ্যাসই মনে হয় বারবার বিতর্ক আর আলোচনার জন্ম দেয়া। কেননা সৌদি সফরে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা চুল ঢেকে না যাওয়ায় যে ট্রাম্প তীব্র সমালোচনা করেছিলেন, আজ প্রেসিডেন্ট হওয়ার পর সেই ট্রাম্পই তার স্ত্রী ও মেয়েকে সৌদি নিয়ে গেলেন স্কার্ফ ছাড়াই।

২০-২১ মে সৌদি আরব সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প থাকলেও স্কার্ফ বা ওড়না দিয়ে মাথা ঢাকেননি তিনি। তবে সাবেক মডেল মেলানিয়া মুসলিমপ্রধান দেশ সৌদি সফরে সবার চিন্তাভাবনার অবসান করে পোশাকের দিকে বেশ লক্ষ্যই রেখেছেন।

সৌদি সফরে মেলানিয়া কেমন পোশাক পরবেন – সেটি নিয়ে সফর ঘোষণা হওয়ার পর থেকেই বেশ জল্পনা-কল্পনা চলছিল। এর আগে ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৌদিতে সস্ত্রীক সফরে মিশেল মাথায় স্কার্ফ না পরায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।

ট্রাম্প তখন নিজেই এর বিরোধিতা করে টুইট করেছিলেন, ‘অনেকেই বলছে মিসেস ওবামা সৌদি আরবে স্কার্ফ পরতে অস্বীকৃতি জানিয়ে চমৎকার কাজ করেছেন। কিন্তু তারা (আরবরা) আসলে এতে অপমানিত হয়েছে। আমাদের এমনিই যথেষ্ট শত্রু আছে।’

Many people are saying it was wonderful that Mrs. Obama refused to wear a scarf in Saudi Arabia, but they were insulted.We have enuf enemies

— Donald J. Trump (@realDonaldTrump) January 29, 2015

Reneta

এমন প্রেক্ষাপটে সবাই আশা করেছিল, ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে যখন সৌদি আরব বা অন্যান্য আরব দেশ সফরে যাবেন, তিনি নিশ্চয় স্কার্ফ বা ওড়না পরেই যাবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টো।

প্রেসিডেন্টের সঙ্গে শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা দেয়ার সময় মেলানিয়া ট্রাম্পের পরনে ছিল একটি অফহোয়াইট ফুলহাতা টপ এবং কমলা লেদার স্কার্ট। আর সৌদি সময় শনিবার সকালে যখন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও তাদের বহর নিয়ে বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান পৌঁছায়, তখন  দেখা গেল, মেলানিয়া বিখ্যাত ডিজাইনার স্টেলা ম্যাককার্টনি’র ডিজাইন করা প্রায় ঢোলা পুরোপুরি কালো একটি পোশাক পরে আছেন। আর কোমরে ছিল সোনালি মোটা বেল্ট।

হাত-পা ঢাকা পোশাকটি মেলানিয়ার রক্ষণশীল ধাঁচের পোশাকগুলোর একটি হলেও সঙ্গে কোনো স্কার্ফ বা ওড়না জাতীয় কিছু ছিল না। সফরসঙ্গী ট্রাম্পকন্যা ইভানকা ট্রাম্পও কোনো স্কার্ফ বা হিজাব পরেননি। তবে তিনি ফুলের প্রিন্টযুক্ত ফুলহাতা একটি পোশাক পরে সৌদি পৌঁছান। পোশাকটি ঠিক গোড়ালি পর্যন্ত লম্বা।

মাথার চুল না ঢেকে সৌদি আরবে অবতরণ করায়, বিশেষ করে মেলানিয়ার বেশ আলোচনা-সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তার অন্যতম প্রধান কারণ অবশ্য ট্রাম্পের করা সেই টুইট, যেখানে তিনি আরেকজনকে ঠিক সেই কাজের জন্যই তিরস্কার করেছিলেন, যা দু’বছর পর তার নিজের স্ত্রী-কন্যাই একই অবস্থানে থেকে করেছেন।

তবে সফরের আগে দেয়া এক বক্তব্যে অবশ্য সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, মার্কিন ফার্স্ট লেডিকে তার দৈনন্দিন ফ্যাশন তালিকার বাইরে যেতে হবে না। ‘আমরা তাকে যে কোনো স্টাইলের পোশাকেই স্বাগত জানাই।’

সৌদি আরবে অতি বিশেষ মর্যাদার রাষ্ট্রীয় অতিথিদের মাথায় স্কার্ফ না পরলেও চলে – দেশটিতে এমন নীতি রয়েছে। সেই নীতির সদ্ব্যবহার করেই মেলানিয়া এবং ইভানকা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বৈদেশিক সফরে সেখানে চুল না ঢেকে গেছেন। যদিও দু’বছর আগে মিশেল এই নীতি অনুসারে সফর করলেও তাকে ট্রাম্পের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইভানকা ট্রাম্পইসলামিক সম্মেলনডোনাল্ড ট্রাম্পমেলানিয়া ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nএমন প্রেক্ষাপটে সবাই আশা করেছিল, ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে যখন সৌদি আরব বা অন্যান্য আরব দেশ সফরে যাবেন, তিনি নিশ্চয় স্কার্ফ বা ওড়না পরেই যাবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টো।\r\n\r\nপ্রেসিডেন্টের সঙ্গে শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা দেয়ার সময় মেলানিয়া ট্রাম্পের পরনে ছিল একটি অফহোয়াইট ফুলহাতা টপ এবং কমলা লেদার স্কার্ট। আর সৌদি সময় শনিবার সকালে যখন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও তাদের বহর নিয়ে বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান পৌঁছায়, তখন  দেখা গেল, মেলানিয়া বিখ্যাত ডিজাইনার স্টেলা ম্যাককার্টনি’র ডিজাইন করা প্রায় ঢোলা পুরোপুরি কালো একটি পোশাক পরে আছেন। আর কোমরে ছিল সোনালি মোটা বেল্ট।\r\n\r\nহাত-পা ঢাকা পোশাকটি মেলানিয়ার রক্ষণশীল ধাঁচের পোশাকগুলোর একটি হলেও সঙ্গে কোনো স্কার্ফ বা ওড়না জাতীয় কিছু ছিল না। সফরসঙ্গী ট্রাম্পকন্যা ইভানকা ট্রাম্পও কোনো স্কার্ফ বা হিজাব পরেননি। তবে তিনি ফুলের প্রিন্টযুক্ত ফুলহাতা একটি পোশাক পরে সৌদি পৌঁছান। পোশাকটি ঠিক গোড়ালি পর্যন্ত লম্বা।\"\"\r\n\r\nমাথার চুল না ঢেকে সৌদি আরবে অবতরণ করায়, বিশেষ করে মেলানিয়ার বেশ আলোচনা-সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তার অন্যতম প্রধান কারণ অবশ্য ট্রাম্পের করা সেই টুইট, যেখানে তিনি আরেকজনকে ঠিক সেই কাজের জন্যই তিরস্কার করেছিলেন, যা দু’বছর পর তার নিজের স্ত্রী-কন্যাই একই অবস্থানে থেকে করেছেন।\r\n\r\nতবে সফরের আগে দেয়া এক বক্তব্যে অবশ্য সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, মার্কিন ফার্স্ট লেডিকে তার দৈনন্দিন ফ্যাশন তালিকার বাইরে যেতে হবে না। ‘আমরা তাকে যে কোনো স্টাইলের পোশাকেই স্বাগত জানাই।’\r\n\r\nসৌদি আরবে অতি বিশেষ মর্যাদার রাষ্ট্রীয় অতিথিদের মাথায় স্কার্ফ না পরলেও চলে - দেশটিতে এমন নীতি রয়েছে। সেই নীতির সদ্ব্যবহার করেই মেলানিয়া এবং ইভানকা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বৈদেশিক সফরে সেখানে চুল না ঢেকে গেছেন। যদিও দু’বছর আগে মিশেল এই নীতি অনুসারে সফর করলেও তাকে ট্রাম্পের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2017/05/Melania_Ivanka.png","width":600,"height":402},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}