চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি যুবরাজের বিরুদ্ধে সমকামিতাসহ যতো অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজের বিরুদ্ধে কোকেইনসহ চরমমাত্রায় মাদক সেবন, নারী নির্যাতন এবং পুরুষ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী তিন নারী সৌদি যুবরাজের বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করেন। তিন নারীর বর্ণনা থেকে জানা যায় ঘটনার সময় নেশাগ্রস্ত সৌদি যুবরাজ তাদের বলেছিলো, “আমি প্রিন্স,আমি যা চাই তা-ই হবে”।

তারা অভিযোগ করেন গত সেপ্টেম্বরে যুবরাজ মাজেদ আবদুল আজিজ আল সৌদ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি বিলাসযাপন কেন্দ্রে তাদেরকে জোর করে যৌন কাজে লিপ্ত হতে বলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেসময় এক নারীর হাটুতে লাথি মারাসহ কোমর এবং শরীরের নানা জায়গায় জখম করে সৌদি রাজ পরিবারের ওই সদস্য। শুধু তা-ই নয় এক নারীকে সারারাত দাঁড় করিয়ে রাখা এবং ইচ্ছামত যৌনকাজে সম্মতি না দিলে হত্যা করারও হুমকি দেন।

সৌদি আরবে সমকামিতা নিষিদ্ধ হলেও এই যুবরাজ বিলাসযাপন কেন্দ্রের এক পুরুষ কর্মীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন বলেও লস অ্যাঞ্জেলেসের আইনী দপ্তরে অভিযোগ করা হয়।

গত সেপ্টেম্বরে যৌন কেলেঙ্কারির দায়ে ওই সৌদি যুবরাজকে আটক করে লস অ্যাঞ্জেলেস পুলিশ। পরে বিশাল অঙ্কের জামিনে মুক্তি পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি যুবরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT