আন্তর্জাতিক

সৌদি যুবরাজের বিরুদ্ধে জার্মানিতে মামলা

সৌদি যুবরাজের বিরুদ্ধে জার্মানিতে মামলা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন সৌদি যুবরাজের বিরুদ্ধে জার্মানিতে মামলা সংক্রান্ত আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে জার্মানির আদালতে মামলা দায়ের হয়েছে।

আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস-আরএসএফ এই মামলাটি করে।

বিবিসি বলছে, মামলায় তার বিরুদ্ধে সৌদিতে সাংবাদিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।

এছাড়াও দেশটির উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার নামেও মামলা করেছে আরএসএফ। মামলার এজাহারে সৌদি আরবে আরো ৩৪ সাংবাদিককে বিনাবিচারে কারাগারে বন্দি করে রাখার কথাও বলা হয়েছে।

মামলার বিষয়ে আরএসএফ জার্মানির পরিচালক ক্রিশ্চিয়ান মির বলেন, জার্মানিতে এ মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু হলে সেটা হবে সৌদি আরবে হওয়া মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বের প্রথম ফৌজদারি তদন্ত।

বিষয়:খাশোগি সাংবাদিক সালমান সৌদি প্রিন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…