প্রবাস সংবাদ

সৌদি জাতীয় পতাকা অবমাননা বিষয়ে প্রবাসীদের সতর্ক হতে পরামর্শ

সৌদি আরবের সবুজ পতাকা, ইসলামী শ্লোগান সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সবুজ জাতীয় পতাকা, ইসলামী শ্লোগান সহ, যা দেশের পরিচয় বহন করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি জাতীয় পতাকা ও রাজকীয় কোন প্রতীক অবমাননার বিষয়ে সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশীদের সতর্ক করেছে সৌদি পাবলিক প্রসিকিউশন বিভাগ। বাংলাদেশি প্রবাসীদেরও এ বিষয়ে সতর্ক হতে বলেছে বাংলাদেশ কনস্যুলেট।

সৌদি আইনে বলা হয়: সৌদি পতাকা ও রাজকীয় প্রতীকের যে কোন একটি অবমাননা করলে এক বছর জেল ও তিন হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

এ ব্যাপারে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

উল্লেখ্য যে, সৌদি জাতীয় পতাকায় মুসলমানদের কালেমা লিখিত রয়েছে এবং এ পতাকা কখনো অর্ধনমিত করা হয়নি।

বিষয়:প্রবাসী সৌদি নাগরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…