চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরব-যুক্তরাষ্ট্র-সেনা

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল উত্তোলন ও পরিশোধন কোম্পানি সৌদি আরামকোর দুটি প্রধান স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় দেশটিতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাংবাদিকদের জানিয়েছেন, সৌদিতে সেনা মোতায়েনের পরিকল্পনাটি ‘আত্মরক্ষামূলক’, আক্রমণের উদ্দেশ্যে নয়।

অবশ্য কতজন সেনা সদস্য পাঠানোর পরিকল্পনা রয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৪টার দিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত সৌদি আরামকো’র আবক্বাইক্ব এবং খুরাইসে অবস্থিত দু’টি স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় আগুন লেগে যায়।

আরামকোর শিল্পাঞ্চল নিরাপত্তা বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

এ ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এবং সৌদি সরকার এই দাবি মানতে নারাজ। হামলার জন্য দেশ দু’টির সরকার ইরানকে দায়ী করছে।

Reneta

অবশ্য ইরান হামলায় যে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

শুক্রবার সকালে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ মাত্রা’র অবরোধ আরোপ করার পরিকল্পনা রয়েছে। নতুন অবরোধগুলো ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং এর সার্বভৌম তহবিলকে লক্ষ্য করে আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কোনো সামরিক সংঘর্ষে জড়াতে চায় না বলেও জানিয়েছিলেন তিনি।

অথচ শুক্রবারই দিন শেষে এসপার সৌদিতে সেনা পাঠানোর ঘোষণা দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান-সৌদি আরবযুক্তরাষ্ট্রসৌদি আরবসৌদি আরব-আগুনসৌদি আরামকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই তরুণের বায়োফ্লক প্রকল্প

পরবর্তী

অ্যামিতে মনোনীত সেক্রেড গেমস, লাস্ট স্টোরিজ, রাধিকা আপ্তে

পরবর্তী

অ্যামিতে মনোনীত সেক্রেড গেমস, লাস্ট স্টোরিজ, রাধিকা আপ্তে

সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতিতে ডুবে গেছে: ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT