সৌদি আরব ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির বিমান পরিচালনা কর্তৃপক্ষ।
বেশ কড়া এ নির্দেশনা অনুসারে আগামী ৩০ জুনের পর সৌদি আরবে প্রবেশ ও ছেড়ে যাওয়ার সময়ে কার্টন বা বক্স ব্যবহার করা যাবে না।
সৌদি আরবে প্রবেশের সময়ে অস্বাভাবিক ও অতিরিক্ত ওজনের এবং মুড়িয়ে বাঁধা কোনো ব্যাগ বহন করতে পারবেন না ভ্রমণকারীরা।
শুধুমাত্র নিয়মিত ও মানসম্পন্ন উপায়ে ব্যাগিং করলেই শুধু তা বহন করা যাবে।








