চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বাংলাদেশি অভিবাসী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:৫৭ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারী হত্যায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে আদালত।

সৌদি আরবের দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সাথে সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। এক পর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন। গুলি করার পর উমর ঘটনাস্থল হতে পালিয়ে যান।

২০০৬ সালের জুন মাসে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে।

সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদন্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দুতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ, ২০২১ তারিখ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বিরুদ্ধে আনীত অভিযাগ প্রমাণিত হওয়ায় কোর্ট আসামীকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় প্রদান করে।

নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার, নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার সন্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশি অভিবাসীসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজের জায়গায় তাসকিনকে নিয়ে শুরুতে বোলিং

পরবর্তী

গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার

পরবর্তী

গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার

'থর: লাভ অ্যান্ড থান্ডার'-এ রাসেল ক্রো

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT