চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে করোনা বিধিনিষেধ প্রত্যাহার

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১২:৪৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবে শনিবার থেকে বেশিরভাগ ক্ষেত্রে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার।

গতকাল (শনিবার) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।

যেসব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো: পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ সব মসজিদে এখন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে না। করোনাভাইরাসের আগেকার মতো একে অপরের পাশাপাশি থেকেই নামাজ আদায় করতে পারবে। তবে মসজিদের ভিতরে অফিস-আদালতে মাস্ক পরিধান বাধ্যতামূলক।

মক্কায় মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য অনুমতি (পারমিট) প্রয়োজন নেই। তবে অতিরিক্ত ভিড় এড়াতে ওমরাহ এবং মদিনা মনোয়ারায় রাসূল (সা.) এর রওজা জিয়ারতের জন্য অনুমতি (পারমিট) বাধ্যতামূলক।

বহির্বিশ্ব থেকে সৌদি আরবে আসার পূর্বে পিসিআর টেস্ট এর কোনো প্রয়োজন নেই। তবে বাংলাদেশ থেকে যাওয়া এবং আসা আসার সময় পিসিআর টেস্ট এখনো প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবে যেকোন প্রকার ভিজিট ভিসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক, যেন করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়।

করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিন দেওয়া যেসব ভ্রমণকারী সৌদি আরবে যাবে তাদের কোন প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

Reneta

ইতোপূর্বে আফ্রিকার যেসব দেশ হতে সরাসরি  আকাশ পথে আসা যাওয়া বন্ধ ছিল সেসব দেশ হতে সরাসরি আসা-যাওয়া করা যাবে। তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিম এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো বাতিল করা হয়নি। কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ কিংবা ওমরাহ পালনে বিশেষায়িত অ্যাপস ইমিউন হওয়ার শর্ত এখনও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকরোনাভাইরাসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT