চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের নেতৃত্বে ‘সন্ত্রাসবিরোধী’ সামরিক জোটে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সৌদি আরবের নের্তৃত্বে মুসলিম দেশগুলোর নতুন একটি সামরিক জোটে নাম লিখিয়েছে বাংলাদেশ। ইরান, সিরিয়া, আফগানিস্তান, ইরাকের মতো মুসলিম প্রধান দেশগুলো না থাকলেও এই জোটের অন্যতম শরীক পাকিস্তান।

৩৪টি মুসলিম প্রধান দেশকে নিয়ে ‘সন্ত্রাসবিরোধী’ নতুন এই জোট গঠনের খবর প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। সৌদি আরবের রিয়াদ সদরদপ্তর থেকে নতুন সামরিক জোটটি পরিচালিত হবে। সামরিক এই জোটে বাংলাদেশের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই জোট গঠনের উদ্যোক্তা। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তাতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল বিন আহমেদ আল-জুবাইর। “সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির জন্য অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি বাংলাদেশ এই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

কী করবে এই সামরিক জোট:

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, ৩৪টি মুসলিম প্রধানদেশের সমন্বয়ে গঠিত সামরিক জোট আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহায়তা করবে। প্রত্যেকটি দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। কিন্তু এই সামরিক জোটে সমন্বিতভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে সদস্যদেশগুলো।

ইন্দোনেশিয়াসহ বিশ্বের আরও বেশ কয়েকটি মুসলিম দেশ সৌদি নের্তৃত্বাধীন জোটে সমর্থন জানিয়েছে বলেও জানায় এসপিএ।

Reneta

নতুন সামরিক জোটের সদস্য যারা:

সৌদি আরবের নের্তৃত্বে এই জোটে আরও আছে বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, তুরস্ক, মিসর, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, ইয়েমেন, বাহরাইন, মালয়েশিয়া, লেবানন, লিবিয়া, বেনিন, শাদ, টোগো, তিউনিসিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরা লিওন, সোমালিয়া, গ্যাবন, গায়ানা, কমোরস, আইভরি কোস্ট, মালি, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার ও নাইজেরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সন্ত্রাসবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT