চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের ঘরে ঘরে ‍গিয়ে করোনা পরীক্ষা হবে

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:২৯ পূর্বাহ্ণ ০১, মে ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার। শীঘ্রই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম সৌদি আরবের ঘরে ঘরে গিয়ে করোনাভাইরাস শনাক্তের জন্য রক্ত সংগ্রহ করবে। যদিও গত ১৪ এপ্রিল থেকে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ক্যাম্প ভিলা বা আবাসস্থলে গিয়ে করোনাভাইরাস শনাক্তের জন্য রক্ত সংগ্রহ শুরু করে দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা।

পরীক্ষা কার্যক্রম বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা এর আগের দুই সপ্তাহের চেয়ে প্রায় দ্বিগুণ। এবার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের সমন্বয়ে ১৫০ টিম বিভিন্ন শহরে স্থানীয় এবং প্রবাসী প্রতিটি নাগরিককে করোনা পরীক্ষার আওতায় নিতে আবাসিক এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদেল আলী সৌদি প্রেস এজেন্সি এস পি এ এবং স্থানীয় প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেটকে জানিয়েছেন পহেলা মে থেকেই হোম ভিজিট এর মাধ্যমে করোনা পরীক্ষার খবর সত্য নয় তবে খুব শীঘ্রই হোম ভিজিট এর বিবরণ এবং সময়সূচি ঘোষণা করা হবে।

Banglabid

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ প্রবাসীদেরকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সময়সূচি ঘোষণা করা হলে টিমকে এ ব্যাপারে সহযোগিতা করার আহ্বান জানান। সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ বিনামূল্যে করোনাভাইরাস শনাক্তে বৈধ অবৈধ প্রবাসীদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাসহ এসব পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মিশন প্রধানগণ। তারা প্রবাসীদেরকে কোন প্রকার গুজবে কান না দিয়ে মন্ত্রণালয়ের টিমের সদস্যদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা পরীক্ষার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে মোবাইলে মেসেজের মাধ্যমে পজিটিভ অথবা নেগেটিভ এর খবর জানানো হবে। পজিটিভ হলে সময়মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তাররা বাসায় এসে পরামর্শ দিয়ে যাবে অথবা প্রয়োজনে হাসপাতাল বা যেখানে আইসোলেশন এর ব্যবস্থা করা হয়েছে সেখানে রেখে আক্রান্ত ব্যক্তিকে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এছাড়া যে কোনো প্রবাসী বাংলাদেশির করোনাভাইরাস সম্পর্কে কোন প্রকার সন্দেহ দেখা দিলে রিয়াদ দূতাবাসের টোল ফ্রি নাম্বার 800 1000 125 অথবা 800 1000 126 এবং জেদ্দা কনস্যুলেট এর টোল ফ্রি নাম্বার 8002 440051 এ ফোন করে সঠিক খবর জানার জন্য বলা হয়েছে।

Reneta

মহামারী করোনাভাইরাসের কারণে সৌদি আরব জুড়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত সৌদি আরবে আক্রান্ত হয়েছে প্রায় ২৩ হাজারের অধিক। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ১৬২ জন। স্থানীয়দের তুলনায় প্রবাসীদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিসংখ্যানে দেখা গেছে প্রবাসীদের আক্রান্ত এবং মৃতের সংখ্যা ৮৫ শতাংশ যার মধ্যে একক দেশ হিসেবে বাংলাদেশের মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী এই পর্যন্ত প্রায় ৫৫জন প্রবাসী বাংলাদেশি করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে চিন্তিত সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস। দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী ডাক্তারদের সমন্বয়ে ডক্টরস পুল, এবং গত ২৯ এপ্রিল থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে প্রবাসবন্ধু কল সেন্টারের যৌথ উদ্যোগে প্রবাসীদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটেস্টসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT