চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আযহা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৯:০৯ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ঈদুল আযহা

বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। তবে অন্যান্য বছরের মতো এবার খোলা মাঠে কোন ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী।

হজব্রত পালনকারী হাজিরা পবিত্র মুজদালিফা ময়দানে খোলা আকাশের নিচে সারারাত এবাদত বন্দেগীর পর সকালে ফজরের নামাজ আদায় করে মিনায় পৌঁছেন। প্রথম দিন বড় শয়তানকে কংকর নিক্ষেপ করে পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে শেষ করছেন হজের মূল আনুষ্ঠানিকতা। পর্যায়ক্রমে আরো তিন দিন মিনায় অবস্থান করে তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন আগত হাজিরা।

মহামারি করোনাভাইরাস এর মধ্যে সীমিত পরিসরে হজে অংশগ্রহণ করা হাজীদের মধ্যে কোন ধরনের ভাইরাসের সংক্রমণ অথবা কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ ধরনের কোন খবর পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তার মধ্যে হাজিরা সুষ্ঠুভাবে হজ পালন করছেন বলে জানা গেছে।

তবে অবৈধ বা অনুমতিপত্র ছাড়া হজে অংশগ্রহণ করার কারণে কয়েকশো স্থানীয় এবং প্রবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

মক্কা বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ মোঃ মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে কত সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবারের হজে অংশগ্রহণ করেছেন অথবা অবৈধভাবে হজ পালন করার কারণে কত জনকে আটক করা হয়েছে হজ মিশন এর কাছে এই ধরনের কোন তথ্য নেই বলে তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগ: ঈদুল আযহামধ্যপ্রাচ্যসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: বিশ্বজুড়ে আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা

পরবর্তী

মার্কিন নির্বাচন পেছানোর দাবি ডোনাল্ড ট্রাম্পের

পরবর্তী

মার্কিন নির্বাচন পেছানোর দাবি ডোনাল্ড ট্রাম্পের

ওয়ানডে লিগে ‘সুপার’ শুরু মরগানদের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT