চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবকে অর্থনৈতিক অঞ্চলে জমি দিতে প্রধানমন্ত্রী’র প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
অর্থনীতি
A A

সৌদি আরব বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সেদেশের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।

আজ বিকেলে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ ঈসা বিন ইউসুফ আল দুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে পার্লামেন্টে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানায়। তারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জমি পছন্দ করতে পারেন।’

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী এক্সপো-২০৩০ আয়োজনের জন্য সৌদি আরবকে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে তাদের প্রার্থীর প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন।

শেখ হাসিনা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আলোচনার মাধ্যমে তাদের মধ্যকার বিদ্যমান সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

Reneta

তিনি বলেন, ‘মুসলিম দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে তৃতীয় পক্ষ বা কোন দেশকে বাইরে থেকে আমন্ত্রণ জানাবেন না।’

সৌদি রাষ্ট্রদূত দেশটির বাদশাহ’র পক্ষ থেকে ১০ কেজি ( কিলোগ্রাম) ওজনের স্বর্ণ ও রৌপ্যের তৈরি পবিত্র কোরআনের আয়াত উৎকীর্ণ একটি গিলাফ হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার প্রধান, যিনি সৌদি আরবের বাদশাহ’র পক্ষ থেকে এ ধরনের একটি গিলাফ গ্রহণ করলেন।’

এ সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী এই উপহারের জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী মানুষের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে।

দুটি পবিত্র মসজিদের খাদেমের দায়িত্ব পালন ও মুসলিম উম্মাহ’র প্রতি অবদান রাখার জন্য শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে শুভেচ্ছা জানান।

বৈঠককালে রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিযোগে আগ্রহী।’

তিনি আরো বলেন, পর্যটন, সংস্কৃতি, বাণিজ্য ও বিনিয়োগে বহুমুখী সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।

রাষ্ট্রদূত বলেন, ‘দেশ দুটি’র কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিনিয়োগশেখ হাসিনাসৌদি রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT