চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির জননিরাপত্তা প্রধানের সঙ্গে জাবেদ পাটোয়ারীর বৈঠক

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১১:০১ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল খালিদ বিন কাতার আল-হারবির সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করেছেন। রিয়াদে জননিরাপত্তা বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেনারেল খালিদ সৌদি আরবের অর্থনীতিতে প্রায় ২৩ লাখ বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের উচ্চকিত প্রশংসা করেন। তিনি এসময় পরিসংখ্যান উল্লেখ করে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের কমিউনিটির তুলনায় বাংলাদেশীদের অপরাধের পরিমাণ অনেক কম বলে উল্লেখ করেন। জেনারেল খালিদ জানান, সৌদি পুলিশ যেকোন অভিবাসী কর্মীর অধিকার আদায়ের বিষয়ে অত্যন্ত সচেতন এবং সর্বদা যেকোন শ্রমিকের অধিকার লঙ্ঘনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অবৈধ অভিবাসী শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর পূর্বে তাদের ব্যক্তিগত মালামাল সাথে নেয়ার সুযোগ প্রদানের অনুরোধ জানান। রাষ্ট্রদূত সৌদি আরবের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের ক্যাম্পে সৌদি আইন কানুন মেনে চলার জন্য সৌদি পুলিশ কর্তৃক নিয়মিত অনুপ্রেরণামূলক প্রচারণার অনুরোধ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী মাদক, মানব পাচার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং বিষয়ে বাংলাদেশ পুলিশের সাথে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে অনুরোধ করেন। এছাড়া বৈঠকে জরুরি নিরাপত্তা বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সমন্বয় করার লক্ষ্যে সৌদি পুলিশ সদর দপ্তর ও বাংলাদেশ দূতাবাসে ফোকাল পয়েন্ট মনোনীত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবেদ পাটোয়ারিরাষ্ট্রদূতসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT