সৌদিপ্রবাসীদের কোয়ারেন্টিনে আর্থিক সহায়তা দেবে সরকার

শ্রমিকরা কোয়ারেন্টিনে আর্থিক সহায়তার দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে, হাতে মোবাইল ও পরিচয়পত্র দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
১৯ মে তারিখের পর বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে যে সকল বাংলাদেশি কর্মী নিজ খরচে কোয়ারেন্টিনে অবস্থান করছেন তাদের আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানান।
সহায়তার মধ্যে রয়েছে পঁচিশ হাজার বাংলাদেশি টাকা অথবা প্রকৃত হোটেল ভাড়ার অর্ধেক (যেটি কম)। সরকারের এ সহায়তা কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে। চালু হবার পূর্ব পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানিয়েছে কতৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






