চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে রাস্তায় নাচের ‘অপরাধে’ কিশোর গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের জেদ্দায় এক ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়ে ৯০-এর দশকের বিখ্যাত মাকারেনা নাচ নাচার কারণে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

‘জনসম্মুখে অশোভন আচরণ’ করার অভিযোগ এনে ওই কিশোরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গণমাধ্যমকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে।

গত ক’দিন ধরেই জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছেলেটির নাচের ভিডিও ভাইরাল হয়ে গেছে। ৪৫ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, ওই কিশোর ৯০-এর দশকের জনপ্রিয় গান মাকারেনার তালে নাচতে নাচতে ব্যস্ত প্রধান সড়কের মাঝ বরাবর গিয়ে দাঁড়াল। তারপর সেখানে দাঁড়িয়ে নাচতে থাকল।

রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচার কারণে যে গাড়িগুলো এগোতে পারছে না সেদিকে যেন তার খেয়ালেই নেই! মজার বিষয় হলো, এই ভিডিও আজকালকের তো দূর, এ বছরেরই নয়। গত বছরের জুলাইয়ে এটা প্রথম অনলাইনে পোস্ট করা হয় বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃত কিশোর কোন দেশের নাগরিক বা তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ এনে মামলা দায়ের হবে কি না, এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

সৌদি আরবের দণ্ডবিধিতে শিশুদের বিচারের জন্য স্পষ্ট আইন না থাকায় এ ধরণের ঘটনায় কিশোরটির গ্রেফতার ও শাস্তির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিচারকদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে।

Reneta

সামাজিক মাধ্যমও এ ঘটনায় দু’ভাগ হয়ে গেছে। একভাগ ছেলেটির পক্ষ নিচ্ছে। কেউ কেউ তাকে ‘হিরো’ও বলছে। আর অন্যপক্ষ বলছে, তার এ আচরণ ‘নীতি বহির্ভূত’।

চলতি মাসের শুরুতেই একটি কনসার্টে রক্ষণশীল সৌদিতে নিষিদ্ধ একটি ভঙ্গিতে নাচার কারণে এক সঙ্গীতশিল্পীকে গ্রেফতার করা হয়।

কিশোরের মাকারেনা নাচের ভিডিওটি দেখুন এখানে:

Jeddah boy dancing in the middle of Tahlia Street is the hero we need pic.twitter.com/fui9v2UuDF

— Ahmed Al Omran (@ahmed) August 19, 2017

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT