চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল রানাকেও এফডিসির গেটে থামতে হলো!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচনে সকাল ১০ টার দিকে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। কিন্তু নির্বাচনী পাশ না থাকায় এফডিসির গেটেই থামতে হলো তাকে!

গেট পাশ না থাকায় প্রথমে নির্বাচনে দায়িত্বরত পুলিশ সোহেল রানাকে এফডিসির ভেতরে প্রবেশে বাধা দেয়। এরপর প্রযোজক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র সোহেল রানার পরিচয় নিশ্চিত করলেও তাকে ঢুকতে দেননি বলে অভিযোগ।

সোহেল রানাকে বাধা প্রদান প্রসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, কোনো পাশ ছাড়া এফডিসিতে কেউ যেন ঢুকতে না পারে। আমরা কেবল আমাদের দায়িত্বই পালন করছি।

এ ঘটনা জানাজানি হলে এফডিসির ভেতর থেকে ছুটে যান অন্যান্য শিল্পীরা। এরপর এফডিসির গেট থেকে সোহেল রানাকে এফডিসির ভেতরে নিয়ে যান।

এফডিসিতে প্রবেশ করেই সোহেল রানা ক্ষোভ ঝাড়তে থাকেন। বলেন, এটা শিল্পীদের কোনো নির্বাচন হচ্ছে? এখানে এতো পুলিশ কেন? আমার চলচ্চিত্র জীবদ্দশায় এমন বাজে নির্বাচন কখনো দেখিনি।

সোহেল রানা আরও বলেন, এফডিসিতে ঢুকতে আমার মতো সোহেল রানাকে কয়েক ধাপ বাধা পার করে আসতে হয়েছে। তিনি উত্তেজিত হয়ে আরও বলেন, শিল্পীদের নির্বাচনে এতো পুলিশ পাহারা কেন থাকবে? কদিন আগে এফডিসির সব নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে। কিন্তু এবার শিল্পী সমিতির নির্বাচনে মনে হচ্ছে পুলিশি ক্যাম্প! এটা কেন হলো?

Reneta

এফডিসি নির্মাণের পর থেকেই সেখানে সোহেল রানাদের আনাগোনা। শুরু থেকে তারাই ছিলেন। ঘর বাড়িরর চেয়ে এফডিসি তাদের কাছে বেশি আপন। তারপরেও কেন গেটে তার মতো গুণী মানুষকে থামতে হলো, এমন প্রশ্ন অনেকের।

এ বিষয়ে সেখানে উপস্থিত থাকা চিত্রনায়ক ফেরদৌস বলেন, এটা মোটেও উচিত হয়নি। সোহেল রানা সাহেব সম্মানের পাত্র। তাকে যথাযথ সম্মান দেয়া উচিত ছিল।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজায়েদপুলিশফেরদৌসমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতিসোহেল রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT