চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সোহাগ ভাইয়া আমাকে হাতে ধরিয়ে নাচ শিখিয়েছেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
মেহজাবিন

নাচের মানুষ ইভান শাহরিয়ার সোহাগ। দেশের নামকরা কোরিওগ্রাফার তিনি। মাত্র চার বছর থেকেই নাচের সঙ্গে যোগসাজশ সোহাগের। নাচকে লালন করে আজও তিনি পথ চলছেন। ‘ভূমি’ নামে একটি নাচের দল রয়েছে তার। জানুয়ারির প্রথম দিনেই ছিল সোহাগের জন্মদিন। এ উপলক্ষে সম্প্রতা তিনি এসেছিলেন চ্যানেল আই তারকা কথন অনুষ্ঠানে।

সোহাগ একা আসেননি, তার সঙ্গে ছিলেন লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। অভিনয়ের মেয়ে মেহজাবিন এখন ভালো নাচও করেন। সেই সুবাদে ২০১৩ সালে পরিচয় হয় ইভানের সঙ্গে। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে দারুণ বন্ধুত্ব। এই দুই তারকা আলাপে জানিয়েছেন তাদের বন্ধুত্বের গল্প।

সোহাগ বলেন, ২০১৩ সালে মেহজাবিনের সঙ্গে আমার পরিচয়। তখন সে ভালো নাচতে জানত না। আমি তাকে নাচের ছন্দ-তাল শিখিয়েছি। এখন সে খুব ভালো করছে। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০০’র বেশি অনুষ্ঠানে একসঙ্গে আমরা নেচেছি। আমার কোরিওগ্রাফিতে সে একাও মঞ্চ মাতিয়েছে। বাংলাদেশের বড় বড় কনসার্ট, বিদেশি শিল্পীদের আগমনে যেসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি ও মেহজাবিন পারফর্ম করেছি।

Banglabid

ইভান বলেন, ফিউশন, মডার্ন, কনটেম্পোরারি, ফোক ছাড়াও দেশীয় সব জনপ্রিয় গানে আমরা নেচেছি। অনেক তারকার সঙ্গে কাজ করেছি। কিন্তু মেহজাবিনের সঙ্গে আমার বন্ডিং ভালো। আমাদের জুটির নাচ বেশি জনপ্রিয়। আগামীতে আরো কিছু অনুষ্ঠানে নাচবো আমরা।

এসময় মেহজাবিন একগাল হাসি দিয়ে বলেন, নাচের মাধ্যমে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। নাচের সব বিষয় নিয়েই আমি ইভান ভাইয়ের পরামর্শ নেই। তার সঙ্গে মঞ্চে নাচতে ভালো লাগে। আমি আগে নাচতে পারতাম না। তার কাছে নাচ শিখেছি। এখনো শিখছি।

শুধু কাজ নয়, এর বাইরেও সোহাগের সঙ্গে মেহজাবিনের ভালো বন্ধুত্ব। মেহজাবিন জানালেন, সে যখন দেশের বাইরে যায় কিংবা কেনাকাটা করে আমার জন্য কেনাকাটা করে। আমার পছন্দ কেমন সেটা ভালো করেই জানে সে। তাছাড়া সোহাগ ভাইয়া সবসময় আমার পাশে থাকেন। যেটা আমার জন্য ভালো সেটাই করেন। আমি তাকে বিশ্বাস করি।

Reneta

তিনি বলেন, অভিনয় নিয়ে ব্যস্ত থাকি সারাবছর। এর ফাঁকে সোহাগ ভাই আমার কাছ থেকে সময় নিয়ে নাচ শেখান। তিনি একজন ভালো শিক্ষক। ভালো করে জানেন, কখন নাচ শেখাতে হয়; কখনো আবার রাগ করলে পরেই আবার সরি বলেন। সবকিছু আমাকে শেখানোর জন্যই করেন। লাক্স থেকে বের হয়ে অভিনয় করতাম। নাচবো এটা কখনো ভাবিনি। সোহাগ ভাইয়া আমাকে হাতে ধরিয়ে নাচ শিখিয়েছেন।

অনুষ্ঠানের একফাঁকে ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হওয়ার কিছু দৃশ্য দেখানো হয় মেহজাবিনকে। তখন তিনি কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন। সেসময় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তখন মেহজাবিন বলেন, অনেকদিন পর আমি ওই সময়ের ভিডিও ফুটেজটি দেখেছি। ওগুলো আমার সংগ্রহে ছিল না। চ্যানেল আই তারকা কথন অনুষ্ঠানকে ধন্যবাদ আমাকে আবারো ওই স্মরণীয় মুহূর্তটি দেখানো জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইভান শাহরিয়ারনাচমেহজাবিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির গেজেট বিষয়ে আদেশ বুধবার

পরবর্তী

এ কোন শাহরুখ!

পরবর্তী
শাহরুখ খান

এ কোন শাহরুখ!

প্রধানমন্ত্রী

যুদ্ধ করে স্বাধীন করা এই দেশের সব উন্নয়ন সবার জন্য: প্রধানমন্ত্রী

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT