গণতন্ত্রের মানসপুত্র ও উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের বৈরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই সাথে প্রতিভাবান রাজনৈতিক সংগঠক, আইনজ্ঞ, বঙ্গীয় ব্যবস্থাপক সভা ও গণপরিষদের সদস্য, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দীক্ষা গুরু ছিলেন তিনি।
তাঁর মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।






