চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিত্তশালীরা রণদা প্রসাদের দৃষ্টান্ত অনুসরণ করতে পারেন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের সেবা, নারী শিক্ষার প্রসারে রণদা প্রসাদ যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সমাজের বিত্তশালীরা যেন এভাবেই মানবতার সেবায় এগিয়ে আসেন’।   

বৃহস্পতিবার ভারতেশ্বরী হোমসে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ও কুমুদিনীর ৮৬তম জন্মবাষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী আরও বলেন, কুমুদিনীর ট্রাস্টের সার্বিক কাজে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী হিসেবে এখানে প্রথম আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৫৬ সালে আমি যখন ছোট্ট ছিলাম, বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) সাথে এই সুন্দর জায়গাটায় এসে ভর্তি হতে চেয়েছিলাম।

প্রধানমন্ত্রী এ সময় জনগণের কল্যানে কুমুদিনীর ট্রাস্টের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে এমন দৃষ্টান্ত অনুসরণ করার কথা বলেন।

এ বছর ‘রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক’ ২০১৯-এ ভূষিত হয়েছেন দেশের চার বরেণ্য ব্যক্তি। এই চার বরেণ্য ব্যক্তিরা হলেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (মরণোত্তর) ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী তাদের হাতে স্মারক তুলে দেন।

Reneta

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ২০১৫ সাল থেকে দানবীর রণদা প্রসাদ সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ‘রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক’ চালু করেছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড। এর আগে এই পদক পেয়েছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, স্যার ফজলে হাসান আবেদ, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, শাইখ সিরাজসহ কয়েকজন কৃতি ব্যক্তিত্ব।

প্রধানমন্ত্রী রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদানের পর  কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশিল্পী শাহাবুদ্দিন আহমেদহোসেন শহীদ সোহরাওয়ার্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT