চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোশ্যাল মিডিয়া তারকাদের নজরদারিতে রাখবে ডেনমার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা

ফলোয়ারদের ওপর প্রভাব সৃষ্টিকারী জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকাদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার।

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে প্রায় সাড়ে ৩ লাখ ফলোয়ার থাকা সোশ্যাল মিডিয়া তারকা ফাই লরসেন নিজ অ্যাকাউন্টে একটি আত্মহত্যার চিরকুট পোস্ট করার ঘটনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, ফাই লরসেন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়ার পর তা জানিয়ে একটি নোট লিখে ইনস্টাগ্রামে পোস্ট করেন। তারপর আত্মহননের চেষ্টা করেন তিনি।

Banglabid

এ ঘটনার পর টানা দু’দিন লেখাটি তার অ্যাকাউন্টে সবার দেখার জন্য উন্মুক্ত ছিল। দু’দিন পর ফাইয়ের পরিবার সেটি সরিয়ে ফেলতে সফল হন। ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট দিয়ে ফাইয়ের পরিবার নিশ্চিত করেছে, এখনো বেঁচে আছেন তিনি। বর্তমানে ফাই হাসপাতালে চিকিৎসাধীন।

ফাই লরসেনের আত্মহত্যার চিঠিতে ৩০ হাজারের বেশি লাইক এবং ৮ সহস্রাধিক কমেন্ট পড়েছে। এরপরই এটি নিয়ে বিতর্ক ও সমালোচনা চলছে ডেনমার্ক জুড়ে। আলোচনা চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব সৃষ্টিকারী বা ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’দের অনলাইন কনটেন্টগুলোকে কীভাবে নিয়মিত নজরদারির আওতায় আনা যায়।

এ বিষয়ে ডেনমার্কের শিশু ও শিক্ষা বিষয়ক মন্ত্রী রোজেনক্রানজ থেইল বিবিসি’কে বলেন, ইনফ্লুয়েন্সারদের অবশ্যই অন্য যে কোনো গণমাধ্যমের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট করার ব্যাপারে ‘সম্পাদকীয় দায়িত্বশীলতা’ মেনে চলতে হবে।

Reneta

তিনি বলেন, ‘একটি পত্রিকা বা গণমাধ্যমের সম্পাদনার দায়িত্বে থাকা একজন ব্যক্তির যেমন নিজের মাধ্যমের আধেয়র বিষয়ে দায়িত্বশীল হতে হয়, তেমনি আপনি যখন আপনার পেজে একটি নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার পাবেন, তখন আপনারও একটি দায়িত্ববোধ থাকতে হবে।’

‘সুতরাং উদাহরণ হিসেবে এখানে বলা যায়, গণমাধ্যমের জন্য ড্যানিশ নীতিমালা বলছে, আপনি আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ব্যাপারে কিছু লিখতে পারবেন না যদি না তা জনস্বার্থে হয়। একই নীতিমালার প্রয়োগ আমরা সামাজিক মাধ্যমেও দেখতে চাই,’ বলেন মন্ত্রী।

ড্যানিশ সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে, কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই নীতিমালা লঙ্ঘন করলে তার সেই পোস্ট সরিয়ে ফেলা হবে। এছাড়া যে জনপ্রিয় তারকার মোট ফলোয়ার একটি নির্দিষ্ট সংখ্যায় পৌঁছাবে তাদের ওই অ্যাকাউন্ট পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক অ্যাডমিনিস্ট্রেটর রাখতেও বাধ্য করা হবে।

অ্যাডমিন রাখার বাধ্যবাধকতার ব্যাপারে রোজেনক্রানজ থেইল যুক্তি দেন, ফাই লরসেনের পরিবার চেষ্টা করেও দু’দিন আত্মহত্যার চিরকুটটি ইনস্টাগ্রাম থেকে সরাতে পারেনি কারণ তার অ্যাকাউন্টে আর কারও অ্যাকসেস ছিল না।

তাই এসব জনপ্রিয় ব্যক্তির অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন লোক বা বোর্ড রাখতে হবে যারা প্রয়োজনে অনুপযোগী পোস্ট সরিয়ে ফেলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

পরবর্তী

অর্থ কেলেঙ্কারির তদন্তে প্রসেনজিতকে তলব

পরবর্তী

অর্থ কেলেঙ্কারির তদন্তে প্রসেনজিতকে তলব

ওবায়দুল কাদের-সরকারকে দলের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না

১৪ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন ওবায়দুল কাদের

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT