চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমালিয়ায় ভয়াবহ হামলার পরও ট্রাম্প এখন চুপ কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি ও ধ্বংসস্তূপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমা কোন দেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে সবার আগে প্রতিক্রিয়া জানালেও আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়িবোমা হামলার ঘটনায় এখনও কোন প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ শনিবারের এই ভয়াবহ হামলায় এখনও পর্যন্ত অন্তত তিনশ’ মানুষ নিহত হয়েছেন।

ট্রাম্পের এমন দ্বৈত নীতির কারণে সোমালিয়ার সংবাদমাধ্যম হিরান তাদের এক প্রতিবেদনে ট্রাম্পের তীব্র সমালোচনা করে। ওই প্রতিবেদনে বলা হয়: টুইটারে বার্তা লেখার জন্য যেখানে ট্রাম্পের সুনাম রয়েছে, সেখানে সন্ত্রাসী হামলায় মোগাদিসুতে শত শত মানুষ নিহত হওয়ার পর তিনি টুইটার কিংবা অন্য  কোন মাধ্যমে প্রতিক্রিয়া দেখাননি। অথচ পশ্চিমা দেশগুলোতে এমন ঘটনা ঘটলে বিস্তারিত কিছু না জেনেই ট্রাম্প তার মতো করে মন্তব্য করে যান। কিন্তু এক্ষেত্রে এখনও তিনি চুপ করে আছেন। একবার শুধু হোয়াইট হাইজ থেকে প্রবাদতুল্য ঝিঁঝিঁ পোকার ডাকের মতো শোনা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়: সম্ভবত মোগাদিসুর হামলার ঘটনা ট্রাম্পের নির্বাচনী ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না। আল কায়েদা সংশ্লিষ্ট কোন সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় তিনশ’ মানুষ নিহত হলেও বর্ণবাদের বিরুদ্ধে কালো এনএফএল খেলোয়াড়দের প্রতিবাদ তাকে বেশি ক্ষুব্ধ করে তোলে। কিংবা অন্য কারণও হতে পারে। নিউজউইক হোয়াইট হাউজে গিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য ট্রাম্পকে সুযোগও করে দিয়েছিল, কিন্তু তিনি কোনকিছু বলেননি।

Banglabid

অবশ্য হোয়াইট হাউজ থেকে হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে শুধু একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সোমালিয়ার সরকারের সঙ্গে তাদের অবস্থান অব্যাহত রাখবে। কিন্তু বাস্তবে দেশ দু’টির অবস্থান পরস্পর বিরোধী। এ কারণে সোমালিয়া যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্যতম।

তবে মার্কিন সৈন্যরা এখনও সোমালিয়ায় সক্রিয় রয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে তারা ড্রোন হামলা পরিচালনা করছে এবং সোমালিয় সৈন্যদের সহযোগিতা করছে।

আফ্রিকা অঞ্চলে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান কমান্ডার সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের দু’দিন পরই মোগাদিসুতে এই হামলার ঘটনা ঘটে।এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সেখানে তাদের সৈন্য উপস্থিতি আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোগাদিসুতে হামলাসোমালিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাশেজ ‘যুদ্ধের’ চেয়ে কম কিছু নয়

পরবর্তী

‘ডুব’ মুক্তির আগেই নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন ফারুকী

পরবর্তী
একজন হাস্যোজ্জ্বল ব্যক্তি প্রকৃতির মাঝে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডুব’ মুক্তির আগেই নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন ফারুকী

বান্দরবানের পাহাড়ি নদীর শান্ত জলধারা ও সবুজ পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের পাহাড়ি প্রকৃতিতে এখন অপার সৌন্দর্যের হাতছানি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT