চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামে উঠেছে মেসির চুক্তির সেই বিখ্যাত ন্যাপকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১০, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মালিকানা দ্বন্দ্বে কয়েকমাস আগে স্থগিত হয়ে গিয়েছিল বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির বিখ্যাত ন্যাপকিনের নিলাম। জটিলতা কাটিয়ে ব্রিটিশ নিলাম হাউস বোনহামসের মাধ্যমে আবারও নিলামে উঠেছে সেটি। আগামী ১৭মে পর্যন্ত চলবে নিলাম। যার মূল্য তিন থেকে পাঁচ লাখ পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ৩৭ লাখ থেকে ৭ কোটি ৩০ লাখ টাকা।

চলতি বছর মার্চে সেই ন্যাপকিনের নিলাম হওয়ার কথা থাকলেও মালিকানা দ্বন্দ্বে স্থগিত হয়ে যায়। গত দুদশক ধরে ন্যাপকিন পেপারটি ছিল আর্জেন্টাইন ফুটবল এজেন্ট হোরাচিও গ্যাগিওলির কাছে। নিলামের কথা শুরু হলে মালিকানার দাবি করে বসেন আরেক এজেন্ট জোসেফ মিনগেলা।

নিলাম হাউস বোনহামস ফুটবল ইএসপিএনকে বলেছিল, ন্যাপকিন পেপার বিক্রির ক্ষেত্রে ‘কোনো সমস্যা নেই’। তাদের ওয়েবসাইটে ‘হোরাচিও গ্যাগিওলির সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত করা আছে এটি।

মেসি-বার্সার ঐতিহাসিক চুক্তি হয়েছিল ২০০০ সালে। তখন মেসির বয়স সবে ১৩। সেবছর আর্জেন্টিনা থেকে বার্সেলোনার ট্রায়াল দিতে এসে সবাইকে চমকে দেন ছোট মেসি। ট্রায়াল শেষে মেসি ফিরে আসলে হঠাৎ করেই বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস মেসির পরিবারকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান। হোটেলে একটি ন্যাপকিনে হয় ঐতিহাসিক চুক্তিটি। বার্সার হয়ে যান মেসি।

রেক্সাস ছাড়াও ন্যাপকিন পেপারে সই ছিল বার্সার দলবদল বিষয়ক পরামর্শক জোসেফ মিনগেলা ও এজেন্ট হোরাচিও গ্যাগিওলির। এজেন্ট গ্যাগিওলিই মেসির নাম প্রথম সুপারিশ করেছিলেন। তখন কাতালান ক্লাবটির সভাপতি ছিলেন হুয়ান গাসপোর্ত।

২০২১ সালে বার্সা ছাড়ার আগে ৭৭৮ ম্যাচে ক্লাবের ইতিহাস সর্বোচ্চ ৬৭২ গোল করে গেছেন মেসি। জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক দলীয় শিরোপা ও ফিফা বর্ষসেরা থেকে ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরস্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাগ্যাগিওলিন্যাপকিনন্যাপকিন চুক্তিবার্সেলোনামিনগেলামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT