সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি হামলায় ২ এমপিসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। মাকা আল-মুকারামা স্ট্রিটের অ্যাম্বাসেডর হোটেলে থাকা এমপি মাহমুদ মোহাম্মেদ ও আব্দুল্লাহ জামাক ওই হামলায় নিহত হন।
এ সময় আরও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা প্রথমে হোটেলের গেটের সামনে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর বন্দুকধারীরা হোটেলের ভেতরে ঢুকে যায়।
ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে আল কায়েদার অংশ হিসেবে পরিচিত জঙ্গি সংগঠন আল শাবাব বিবৃতি দিয়েছে।








