বাংলাদেশ

‘সোমবার থেকে শিমুলিয়া কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে’

‘সোমবার থেকে শিমুলিয়া কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে’

নৌ-মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আগামী ২১ তারিখ সোমবার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। সব কয়টি ফেরিতে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারবে।

শনিবার বেলা ১১ টায় শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌছাতে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়ায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রীদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিমুলিয়া ঘাটে বসানো হয়েছে সিসি টিভি।

এ সময় সংশ্লিষ্ট দফতরের ও স্থানীয় প্রশাসনে উর্ধতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বিষয়:ফেরী মুন্সীগঞ্জ শাহজাহান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…