সোমবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বাসসহ সব ধরণের যানবাহন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান চ্যানেল আই অনলাইনকে রবিবার রাতে এ কথা জানান।
বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছাত্র আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়ে শহরের যান চলাচল। এতে করে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রী ও শ্রমিকদের। ঢাকাসহ সারা দেশে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সোমবার সকাল থেকে সারাদেশে সকল ধরণের বাস ও অন্যান্য যানবাহন চলাচল করবে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।







