চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
স্পোর্টস
A A

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের সর্বোচ্চ আদালত থেকে নিযুক্ত তিন সদস্যের প্রশাসক প্যানেল (সিওএ) বিসিসিআইকে রোববার এক সভায় জানিয়ে দেয়, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে হবে। এরপর বোর্ডটির যুগ্মসচিব সাংবাদিকদের নিশ্চিত করেন, সোমবারই দল ঘোষণা করা হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণার শেষ তারিখ ছিল ২৫ এপ্রিল। নির্ধারিত সময়ের মধ্যে সবদেশ স্কোয়াড চূড়ান্ত করলেও ভারত চুপ করে ছিল।

সম্প্রতি আইসিসির সাধারণ সভায় স্থায়ী ১০ দেশ এবং সহযোগী ৪ দেশের মধ্যে ভোটাভুটিতে ১৩-১ ভোটের বিপুল ব্যবধানে বাতিল হয়ে যায় ২০১৪ সালের ‘তিন মোড়ল’দের জন্য বিতর্কিত লভ্যাংশ নীতি।

নিজেদের পাশে কাউকেই পায়নি বিসিসিআই। আগের কাঠামোতে যেখানে ৫৭০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল বিসিসিআইয়ের, প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় ২৯৩ মিলিয়ন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বোর্ডটিকে। আইসিসিতে হেরে যাওয়ার পর প্রতিবাদ জানাতে মরিয়া হয়ে ওঠে দেশটি। বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমে সরাসরি বলে দেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না ভারত।

এর আগে বৃহস্পতিবার সিওএ এবং বিসিসিআই আরেক দফা মিটিং হয়। সেখানেও জানিয়ে দেয়া হয়, দ্রুততম সময়ের মধ্যে যেন দল ঘোষণা করা হয়। এরপরই মূলত দল ঘোষণার করার প্রস্তুতি নিতে থাকে কোহলিদের বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট-ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার কাকে বেছে নেবে ফ্রান্সের জনগণ?

পরবর্তী

অকাল বন্যায় হাওরাঞ্চলে পশুখাদ্যের তীব্র আকাল

পরবর্তী

অকাল বন্যায় হাওরাঞ্চলে পশুখাদ্যের তীব্র আকাল

ভিশন-২০৩০ বিএনপির রাজনৈতিক স্টান্টবাজি: ওবায়দুল কাদের

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT