চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনিয়া গান্ধীর হাতেই কংগ্রেসের নেতৃত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সোনিয়া গান্ধীই আপাতত ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দলটির শীর্ষ নেতারা।

সোমবার প্রায় ৭ ঘণ্টাব্যাপী চলা কংগ্রেসের শীর্ষ নেতাদের এক বৈঠক এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

ভার্চুয়াল ওই বৈঠকে সমাপনী বক্তব্যে সোনিয়া গান্ধী বলেন, তিনি দলের কারো প্রতি অসন্তুষ্ট ছিলেন না৷ তবে নেতৃত্বে পরিবর্তন চেয়ে শীর্ষ নেতাদের দেয়া চিঠি পেয়ে মর্মাহত হয়েছিলেন।

‘‘আমি আহত হয়েছি। কিন্তু তারা আমার সহকর্মী। আসুন আমরা এক সঙ্গে কাজ করি।’’

এনডিটিভি বলছে, এর আগে কংগ্রেসের ২০ জনেরও বেশি প্রবীণ নেতা একটি চিঠি দিয়ে দলের জন্য “পূর্ণ সময়ের সভাপতি” নিয়োগের দাবি জানান। তারপরেই জল্পনা তুঙ্গে ওঠে যে, সোনিয়া গান্ধী (৭৩) এখনি পদত্যাগ করবেন নাকি নতুন সভাপতি সন্ধানের জন্য দলকে একটি সময়সীমা দেবেন। এরপর তড়িঘড়ি করে সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ভার্চুয়াল বৈঠকে বসে কংগ্রেসের কার্যকরী কমিটি।

গত শনিবার মোট ২৩ জন শীর্ষ নেতা একজন যোগ্য মুখ চেয়ে চিঠি লেখেন সোনিয়াকে। একটি সূত্র বলছে, এর পরে নাকি ঘনিষ্ঠমহলে পদত্যাগের কথা জানান সোনিয়া ও পাল্টা চিঠি লিখে তার এই ইচ্ছার কথা জানান।

অন্যদিকে রাহুল গান্ধী জানান, তিনি কোনোভাবেই কংগ্রেস সভাপতি পদে ফিরে আসতে চান না, বরং দলের হয়ে কাজ চালিয়ে যাবেন এবং বিজেপি নেতৃত্বাধীন আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করবেন।

এছাড়া তার মায়ের অসুস্থতার সময় কেন দলীয় নেতারা শীর্ষ পদ পূর্ণকালিন সভাপতি নিয়াগের বিষয়ে চিঠি লিখলেন, সে বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাহুল গান্ধী।

আরেকটি সূত্র জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীও পরিষ্কার করে জানিয়ে দেন যে, তিনি দলের শীর্ষপদের দায়িত্ব নিতে ইচ্ছুক নন।

এই অবস্থায় দলের নেতৃত্বে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সাধারণ সদস্যরাও দিকভ্রষ্ট হয়ে পড়ছেন বলে দাবি করা হয়।

এমতাবস্থায় জরুরি ভিত্তিতে কংগ্রেসের সভা ডাকা হয়।

সভায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সোনিয়া গান্ধীকে সভাপতি হিসেবে চালিয়ে যেতে আহ্বান জানিয়ে একটা প্রস্তাব পেশ করেন। এতে অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি জানান। আর সোনিয়া গান্ধী অনুরোধ করে বলেন, যেন ছয় মাসের মধ্যে দলের একজন শীর্ষ নেতা বাছাই করে নেওয়া হয়। সেই অবধি তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে জানানা সোনিয়া গান্ধী।

ট্যাগ: কংগ্রেসভারতসোনিয়া গান্ধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমানতের সুরক্ষায় ব্যর্থ ১১ ব্যাংক

পরবর্তী

হাসপাতালের বিছানায় মেয়েকে জড়িয়ে আকবরের কান্না, বাঁচার আকুতি

পরবর্তী

হাসপাতালের বিছানায় মেয়েকে জড়িয়ে আকবরের কান্না, বাঁচার আকুতি

অপরাধ না করেও শাস্তি বাংলাদেশি রাঁধুনির

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT