অন্যান্য

সোনার মেয়েরা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়

সোনার মেয়েরা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়

এস এ গেমসে দুটি স্বর্ণজয়ী মাহফুজাকে শুভেচ্ছা জানালেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ফেসবুকে তিনি মাহফুজাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন।

সেখানে ইমরান এইচ সরকার লিখেন,সাবাস মাহফুজা! সাঁতারের পর পুলে মাহফুজার আজ ২য় সোনা জয়। সোনাজয়ী সোনার মেয়েরা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। অভিনন্দন।

উল্লেখ্য, মেয়েদের সাঁতারে বাংলাদেশকে স্বর্ণ এনে দেন মাহফুজা খাতুন শীলা। এস এ গেমসের সাঁতারে মেয়েদের ফিফটি মিটার ব্রেস্টস্ট্রোকেও স্বর্ণ পদক জিতে নেন বাংলাদেশী সাঁতারু মাহফুজা। এছাড়া মেয়েদের ভারোত্তোলনে ৬৩ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেন মাবিয়া আক্তার সীমান্ত।

বিষয়:ইমরান এইচ সরকার এস এ গেমস মাহফুজা খাতুন শীলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…