চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিনেত্রীদের ব্যক্তিগত বিষয় নিয়ে এত মাথা ব্যথা কেন?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- সোনম কাপুর

চ্যানেল আই অনলাইন- সোনম কাপুর

সোনম ও অক্ষয় অভিনীত, মুক্তি প্রতীক্ষিত ‘প্যাডম্যান’ এর চেয়েও সোনম কাপুরকে নিয়ে এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার বিষয় বহুদিনের পুরানো বন্ধু আনন্দ আহুজার সঙ্গে তাঁর বিয়ে।

গণমাধ্যমগুলো এ বিষয়ে আরও জল ঘোলা শুরু করেছে যখন কলকাতায় সোনমকে একটি গয়নার দোকানে দেখা গেছে। তখন থেকেই গুঞ্জনের পরিমাণ বেড়েছে আরও কয়েকগুণ।

এসব নিয়েই চটেছেন অনিল কাপুর কন্যা সোনম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম সাংবাদিকদের কাছে প্রশ্ন ছুঁড়েছেন কেন শুধু নারী অভিনয় শিল্পীদের ব্যক্তিগত বিষয় নিয়েই এত মাথা ঘামান সবাই? সরাসরি প্রশ্ন করেছেন কেন রণবীর কাপুর বা রণবীর সিংকে তাঁদের বিয়ে নিয়ে খুব বেশি প্রশ্ন করা হয় না?

সবসময়ই ব্যক্তিগত বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকেন সোনম। পাবলিক ফিগার হওয়া স্বত্বেও কিছু ক্ষেত্রে নায়িকাদেরও ব্যক্তিগত জীবন বলে কিছু থাকা উচিত। নিজের ব্যাপারে কথা বললেও, বিয়ের মতো বিষয়ে যেখানে আরেকটি মানুষ যুক্ত; সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই হুট করে কোন মন্তব্য করতেই রাজি নন সোনম।

সোনম-আনন্দ নিজেদের ছবি শেয়ার করেন কোন রাখঢাক না রেখেই। সেটা জন্মদিন হোক, নতুন বছরে হোক আর বিশেষ কোন উৎসবে হোক।

এই মুহূর্তে সোনমের ব্যস্ততা প্যাডম্যান, ভিরে দি ওয়েডিং আর নাম ঠিক না হওয়া সঞ্জয় দত্তের জীবনীমূলক চলচ্চিত্র নিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিল কাপুরআনন্দ আহুজারণবীর কাপুররণবীর সিংসোনম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT