চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ শামসুল হকের শেষ ইচ্ছা

শাইখ সিরাজ শাইখ সিরাজ
৩:৫৩ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক দেশের প্রতি মমতা ও ভালোবাসার টানেই দেশে ফিরে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালেও থেমে নেই তাঁর সৃজনশীল লেখালেখির কাজ।

বিশেষ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মনের সুপ্ত ইচ্ছা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের পরিকল্পনার কথা।

কয়েক মাস আগে থেকেই লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন সৈয়দ হক। দেশ থেকে বেশিদিন দূরে থাকাটা ভালো লাগছিলো না তার, তাই সিদ্ধান্ত দেশেই চিকিৎসা নেবেন। এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর ইউনাইডেট হাসপাতালে।

সোমবার ওই সাক্ষাৎকারের সময় তার পাশে ছিলেন সহধর্মিনী কথাসাহিত্যিক সৈয়দ আনোয়ারা হক।

শামসুল হক বলেন, ‘চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলাম। চার মাস পর ওরা আমাকে বললো কিছুদিন দেশ থেকে ঘুরে আসেন তারপর আমরা দেখব কি করা যায়।’

তিনি জানান, দেশে ফিরে চিকিৎসা নেয়ার তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘আমি এবং আমার স্ত্রী আনোয়ারা সিদ্ধান্ত নিলাম আমার মা, আমার মানুষ, আমার দেশের কাছে ফিরে যাব। প্রধানমন্ত্রী লন্ডনেই খবর পাঠিয়ে বলেছিলেন যে আপনি ওখানে থাকুন, ওখানে চিকিৎসা করান। আমি শুনে প্রধানমন্ত্রীকে বার্তা পাঠালাম এবং বললাম আমি বাংলাদেশে আসব।

Reneta

আমাকে যখন প্রধানমন্ত্রী হাসপাতালে দেখতে এলেন বললেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এই দেশ আপনার, এই মাটি আপনার এর জন্যই সারাজীবন কাজ করেছেন। বাংলা সাহিত্যে অসমান্য অবদান রেখেছেন। আপনি না থাকলে আমি কি থাকব। সমস্ত চিকিৎসার ভার প্রধানমন্ত্রী বহন করবেন বলে আমাকে জানালেন আর বললেন আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। আমি প্রধানমন্ত্রীর কাছে সবকিছুর জন্য কতৃজ্ঞ।

ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে লড়াই এর মধ্যেও থেমে নেই সৈয়দ শামসুল হকের সৃজনশীল লেখালেখি। বলেন, ‘অসুস্থ অবস্থায় আমার উপন্যাসের কাজ করছি। চারটি নাটকের কাজ করছি। পরিকল্পনা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়স্তী উদযাপনের।

সেসময় টেলিফোনে সৈয়দ হক কথা বলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং নারী উদ্যোক্তা কনা রেজার সঙ্গে। হাসপাতালের বেড থেকেই পাঠকদের উদ্দেশ্যে তারই অনূদিত একটি কবিতার দুটি লাইন পড়ে শোনান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দ শামসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

পরবর্তী

আরেফিন সিদ্দিক’র মায়ের ইন্তেকাল

পরবর্তী

আরেফিন সিদ্দিক’র মায়ের ইন্তেকাল

‘কোরবানির পশুর রক্ত আর বৃষ্টির জলে একাকার রাজধানীর রাজপথ’

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT