চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ লুৎফুল হক: একজন আত্মপ্রত্যয়ী শিল্পীর প্রতিচ্ছবি

মাহবুব রেজামাহবুব রেজা
২:৫৭ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
শিল্প সাহিত্য
A A

সৈয়দ লুৎফুল হক
জন্ম ১৬ মার্চ, ১৯৪৯, ময়মনসিংহের ইশ্বরগঞ্জে,
মৃত্যু ২৭ জানুয়ারি, ২০২১

১.
প্রেস ক্লাবে যে ক’জনকে দেখলে মন ভালো হয়ে যেত তার মধ্যে সৈয়দ লুৎফুল হক অন্যতম- আমাদের প্রিয় লুৎফুল ভাই। প্রখ্যাত চিত্রশিল্পী হিসেবে দেশব্যাপী খ্যাত ছিলেন এই মানুষটি। সব সময় নিজেকে অন্যের চেয়ে আলাদা রাখতেই পছন্দ করতেন। নিজের জগতে নিজের মতন থাকতে ভালবোবাসতেন। দৈনিক বাংলার সাত ভাই চম্পা’র সম্পাদক আফলাতুন ভাইয়ের ওখানে, ১৯৮৭ সাল থেকে তাঁর সঙ্গে পরিচয়- তখন থেকে তাঁকে একইরকম দেখছি।

সবসময় জিনসের প্যান্ট পরতেন, পরতেন রঙিন বাহারি হাল জমানার চোখ কাড়া পোশাক। হাতের কব্জিতে থাকত দুর্লভ এবং দামী ঘড়ি আর মাঝে মাঝে মাথায় মুকুটের মতো সুন্দর সুন্দর ডিজাইনের ক্যাপ না হয় টুপি থাকত।

দেখা হলেই কাছের স্বজনের মতন কিশোরগঞ্জের টানে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করতেন, মাহবুব, কেমন আছো?

সেই লুৎফুল ভাই আজ সকালে মারা গেছেন। শুনে মন খারাপ হয়ে গেল।

Reneta

২.
খুব সাদাসিধে মানুষ ছিলেন লুৎফুল ভাই। ছিলেন চিত্রশিল্পী। ছিলেন মু্ক্তিযোদ্ধা, চিত্রকর, সাংবাদিক, গবেষক-লেখক, কবি ও সমালোচক।  প্রকাশিত গ্রন্থ ৩০। জাতীয় প্রেসক্লাব, বাংলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনায় শোভা পাচ্ছে তাঁর শিল্পকর্ম। গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কসাই, দুই পয়সার আলতা, সূর্যদীঘল বাড়ী, সখিনার যুদ্ধ’, শুভদাসহ অসংখ্য চলচ্চিত্রের সফল শিল্প নির্দেশক ছিলেন।

৩.
কয়েক বছর ধরে নিজের আত্মজীবনী লেখার কাজে হাত দিয়েছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের খুব প্রিয় ছাত্র ছিলেন তিনি। মাঝে মাঝে ক্লাবের আড্ডায় লুৎফুল ভাই সেসব দিনের কথা আমাকে বলতেন। ষাট দশকের নানা ঘটনার কথা বলতেন। আর্ট কলেজের জীবনের অনেক স্মৃতির কথা বলতেন। ছাত্রজীবনের নানা দুষ্টুমির কথা বলতেন। শাহনেওয়াজ ছিল তাঁর হল জীবনের জানি-দোস্ত। যুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এই যুদ্ধে শাহনেওয়াজ শহীদ হয়েছিল। পরবর্তীতে তার নামে হলের নাম রাখা হয় শাহনেওয়াজ হল।

যুদ্ধ দিনের অনেক কথা লুৎফুল ভাই বলতেন। বলতেন কত অভিজ্ঞতার কথা। বলতেন কত অজানা সত্য।

বলতেন কত কত বিখ্যাত মানুষের চরিত্র বদলে যাওয়ার ইতিহাস। লুৎফুল ভাই অকপট কথা বলতেন।

৪.
করোনার এই দুঃসহ ক্রান্তিকালে সকল রকমের ভয়, আতংক আর অনিশ্চয়তা নিয়েও প্রতিদিন ক্লাবে যাই। এই ক’মাসে কত কাছের মানুষ রোগশোক আর করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন। কখনো কখনো ক্লাবের মাঠে তাদের জানাজায় দাড়াই। ক্লাবে গেলে আর লুৎফুল ভাইকে দেখতে পাবো না।

ঝলমলে বাহারি পোশাকে আর দেখব না তাঁকে। তাঁর উচ্চ মাত্রার হাসির শব্দ শুনতে পাবো না- শুনতে পাবো না তাঁর মায়াময় কণ্ঠের জিজ্ঞাসা, মাহবুব, তুমি কেমন আছো?

৫.
এই তো গত মাসে, প্রেস ক্লাব নির্বাচনের কয়েক দিন আগে ক্লাবের বারান্দায় কবি মাহবুব হাসান আর আমি আড্ডা দিচ্ছিলাম চা খেতে খেতে। মাহবুব হাসান অনেকদিন পর আমেরিকা মুল্লুক থেকে দেশে এসেছেন। সেদিনই প্রথম এসেছেন ক্লাবে- আমার সঙ্গে দেখা হতেই মাহবুব ভাইয়ের সঙ্গে আড্ডা জমে গেল।

এর মধ্যে লুৎফুল ভাই এসে যোগ দিলেন। মাহবুব হাসান আর লুৎফুল ভাই মিলে চলে গেলেন পুরনো দিনে। তারপর সেই আড্ডা রুপ নিল মহা আড্ডায়। কত কত প্রসঙ্গ, কত কত বিসয় আশয় সেই আড্ডায় প্রাণ ফিরে পেল। এক ফাঁকে লুৎফুল ভাই আলোকচিত্রি শিল্পী বুলবুল আহমেদকে দেখে বললেন, বুলবুল, কতদিন পর মাহবুব হাসান আসছে আবার কবে না কবে দেখা হয়- একটা ছবি তোলেন আমাদের।  বুলবুল ভাই আমাদের ছবি তুললেন।

৬.
প্রিয় লুৎফুল ভাই,
আমরা নিশ্চিত আপনি যেখানেই যাবেন, যেখানেই থাকবেন সেখানে আপনি আপনার মতন আপনার জগত নিয়ে আনন্দে থাকবেন। সুখে থাকবেন। স্বর্গের প্রশস্ত উদ্যানে আপনার বিচরণ হোক আনন্দের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সৈয়দ লুৎফুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান

মে ১০, ২০২৬
ফাইল ছবি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬

হান্টাভাইরাস আক্রান্ত জাহাজ থেকে যাত্রী সরিয়ে নিচ্ছে স্পেন

মে ১০, ২০২৬
স্বাধীনতা সুরক্ষা মঞ্চ-এর লোগো

সীমান্তে কোন হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: স্বাধীনতা সুরক্ষা মঞ্চ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষা দিতে হবে: তথ্যমন্ত্রী

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT